সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
إِذَا وَقَعَتِ ٱلۡوَاقِعَةُ
অর্থ: যখন (অবিশ্যম্ভাবী) কিয়ামত সংঘটিত হবে।
তাফসীর: ১. যখন অবশ্যই কিয়ামত অনুষ্ঠিত হবে।
لَيۡسَ لِوَقۡعَتِهَا كَاذِبَةٌ
অর্থ: (তখন) কেউ তার সংঘটিত হওয়ার অস্বীকারকারী থাকবে না।(১)
তাফসীর: ২. তখন এমন কোন সত্তা পাওয়া যাবে না যে সেটির প্রতি মিথ্যারোপ করবে। অথচ সে দুনিয়াতে সেটির প্রতি মিথ্যারোপ করতো।
(১) অথচ সে দুনিয়াতে কিয়ামত সংঘটিত হওয়াকে অস্বীকার করতো।
خَافِضَةٞ رَّافِعَةٌ
অর্থ: তা কাউকে (২) ভূলুণ্ঠিত করবে এবং কাউকে(৩) সমুন্নত করবে।(৪)
তাফসীর: ৩. যা পাপিষ্ঠ কাফিরদের জন্য জাহান্নামে প্রবিষ্ট করার মাধ্যমে অবনমিতকারী হবে এবং মুমিনদের জন্য তাদেরকে জান্নাতে প্রবিষ্ট করার মাধ্যমে উন্নীতকারী হবে।
(২) কাফিরদেরকে জাহান্নামে প্রবিষ্ট করে। (৩) মু’মিনদেরকে জান্নাতে প্রবিষ্ট করে। (৪) এর কয়েকটি অর্থ হতে পারে: সেই মহা ঘটনা সব কিছু উলটপালট করে দিবে। অথবা তা নিচে পতিত মানুষদেরকে ওপরে উঠিয়ে দিবে এবং ওপরের মানুষদেরকে নিচে নামিয়ে দিবে। অথবা সেদিন কাউকে উঁচু জান্নাতে স্থান করে দেয়া হবে আর কাউকে নীচু জাহান্নামে নিক্ষেপ করা হবে।
إِذَا رُجَّتِ ٱلۡأَرۡضُ رَجّٗا
অর্থ: যখন প্রবল প্রকম্পনে জমিন প্রকম্পিত হবে।
তাফসীর: ৪. যখন যমীনকে কঠিনভাবে প্রকম্পিত করা হবে।
وَبُسَّتِ ٱلۡجِبَالُ بَسّٗا
অর্থ: আর পর্বতমালাকে সম্পূর্ণরূপে চূর্ণবিচূর্ণ করে দেওয়া হবে।
তাফসীর: ৫. আর পাহাড়সমূহকে চ‚র্ণবিচ‚র্ণ করা হবে।
فَكَانَتۡ هَبَآءٗ مُّنۢبَثّٗا
অর্থ: অতঃপর তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে।
তাফসীর: ৬. ফলে তা উড্ডীয়মান ধূলিকণার মতো হবে। যার কোন স্থিতিশীলতা নেই।
وَكُنتُمۡ أَزۡوَٰجٗا ثَلَٰثَةٗ
অর্থ: আর (সেদিন) তোমরা তিন দলে বিভক্ত হয়ে পড়বে।
তাফসীর: ৭. আর তোমরা সে দিন তিন শ্রেণীতে বিভক্ত হবে।
فَأَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَيۡمَنَةِ
অর্থ: (প্রথমত) সুতরাং ডান দিকের দল(৫), ডান দিকের দলটি কত সৌভাগ্যবান!
তাফসীর: ৮. ডান হাতে আমলনামা গ্রহণকারীদের মর্যাদা কতোই না উচ্চতর।
(৫) ডান হাতে আমলনামা গ্রহণকারীদের দল।
وَأَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ مَآ أَصۡحَٰبُ ٱلۡمَشۡـَٔمَةِ
অর্থ: (দ্বিতীয়ত) আর বাম দিকের দল(৬); আর বাম দিকের দলটি কত হতভাগা!
তাফসীর: ৯. পক্ষান্তরে বাম হাতে আমলনামা গ্রহণকারীদের স্তর কতোই না নি¤œমানের।
(৬) বাম হাতে আমলনামা গ্রহণকারীদের দল, যাদের ঠিকানা হবে জাহান্নাম।
وَٱلسَّٰبِقُونَ ٱلسَّٰبِقُونَ
অর্থ: (তৃতীয়ত) আর (৭) অগ্রগামীরাই (৮) অগ্রগামী হবে।
তাফসীর: ১০. দুনিয়ার জীবনে ভাল কাজে অগ্রণীরা পরকালেও সর্বাগ্রে জান্নাতে যাবে।
(৭) দুনিয়ার জীবনে ভালো কাজে। (৮)পরকালেও পুরুস্কার লাভে।
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.