সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
ٱلرَّحۡمَٰنُ
অর্থ: আর-রহমান (পরম করুণাময় আল্লাহ),
তাফসীর: ১. দয়াময় যিনি প্রশস্ত দয়ার অধিকারী।
عَلَّمَ ٱلۡقُرۡءَانَ
অর্থ: তিনি (মানুষকে) শিক্ষা দিয়েছেন আল- কুরআন,
তাফসীর: ২. তিনি মানুষকে কুরআন মুখস্থকরণ ও এর অর্থ অনুধাবন সহজ করে দিয়ে এর শিক্ষা ও প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন।
خَلَقَ ٱلۡإِنسَٰنَ
অর্থ: তিনি সৃষ্টি করেছেন মানুষ ,
তাফসীর: ৩. তিনি মানুষকে পূর্ণাঙ্গ রূপে ও অতি সুন্দর সৌষ্ঠবে সৃষ্টি করেছেন।
عَلَّمَهُ ٱلۡبَيَانَ
অর্থ: তিনি তাকে শিখিয়েছেন ভাষা।(১)
তাফসীর: ৪. তিনি তাকে উচ্চারণ ও লিখার মাধ্যমে মনের ভাব প্রকাশ করার পদ্ধতি শিক্ষা দিয়েছেন।
(১) অর্থাৎ তিনি মানুষকে উচ্চারণ ও লিখার মাধ্যমে মনের ভাব প্রকাশ করার পদ্ধতি (ভাষা) শিক্ষা দিয়েছেন।
ٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُ بِحُسۡبَانٖ
অর্থ: সূর্য ও চন্দ্র সুনির্দিষ্ট হিসাব অনুযায়ী চলমান।
তাফসীর: ৫. তিনি সূর্য ও চন্দ্রকে নির্ধারণ করেছেন। এরা নিপুণভাবে পরিচালিত হয়। যাতে মানুষ বছরের সংখ্যা ও হিসাব জানতে পারে।
وَٱلنَّجۡمُ وَٱلشَّجَرُ يَسۡجُدَانِ
অর্থ: আকাশের নক্ষত্রমণ্ডলী এবং পৃথিবীর বৃক্ষরাজি উভয় সিজদা করে।
তাফসীর: ৬. কাÐহীন তৃণলতা ও বৃক্ষরাজি উভয়ই মহান আল্লাহর উদ্দেশ্যে অনুগত ও অবনমিত হয়ে সাজদা করে।
وَٱلسَّمَآءَ رَفَعَهَا وَوَضَعَ ٱلۡمِيزَانَ
অর্থ: আর তিনি আকাশকে সমুন্নত করেছেন এবং দাঁড়িপাল্লা স্থাপন করেছেন।
তাফসীর: ৭. তিনি আসমানকে যমীনের উপর তার ছাদস্বরূপ উত্থিত করেছেন। আর যমীনে ন্যায় বিচার স্থাপন করেছেন এবং বান্দাদেরকে এ ব্যাপারে নির্দেশও দিয়েছেন।
أَلَّا تَطۡغَوۡاْ فِي ٱلۡمِيزَانِ
অর্থ: যাতে তোমরা ওজনে তথা দাঁড়িপাল্লায় সীমালঙ্ঘন না করো।
তাফসীর: ৮. তিনি ন্যায় বিচার স্থাপন করেছেন এ জন্য যে, যাতে করে হে লোক সমাজ! তোমরা অবিচার না করো। আর যাতে ওজন ও মাপে তোমরা খিয়ানত না করো।
وَأَقِيمُواْ ٱلۡوَزۡنَ بِٱلۡقِسۡطِ وَلَا تُخۡسِرُواْ ٱلۡمِيزَانَ
অর্থ: আর তোমরা সঠিক ওজন কায়িম করো এবং ওজনকৃত বস্তু কম দিও না।
তাফসীর: ৯. তোমরা অন্যদের উদ্দেশ্যে ওজন ও মাপের সময় নিজেদের মাঝে ইনসাফ প্রতিষ্ঠা করো। আর ওজন কিংবা মাপে কম করো না।
وَٱلۡأَرۡضَ وَضَعَهَا لِلۡأَنَامِ
অর্থ: আর তিনি জমিনকে সৃষ্টজীবের (বসবাসের) জন্য বিছিয়ে দিয়েছেন।
তাফসীর: ১০. তিনি মাটিকে এর উপর সৃষ্টির স্থিরতার লক্ষ্যে স্থাপন করেছেন।
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.