সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
وَيۡلٞ لِّكُلِّ هُمَزَةٖ لُّمَزَةٍ
অর্থ: দুর্ভোগ প্রত্যেক ওই ব্যক্তির জন্য, যে পেছনে ও সামনে পরনিন্দা করে,
তাফসীর: ১. দুর্ভোগ ও কঠিন শাস্তি প্রত্যেক ওই ব্যক্তির জন্য যে বেশী বেশী মানুষের নিন্দা ও তাদের প্রতি দোষারোপ করে।
ٱلَّذِي جَمَعَ مَالٗا وَعَدَّدَهُۥ
অর্থ: যে (কাঁড়ি কাঁড়ি ) সম্পদ জমা করে এবং বার বার গণনা করে।
তাফসীর: ২. যার অর্থ জমা করা ও তা গণনা করা ব্যতীত অন্য কোন চিন্তা নেই।
يَحۡسَبُ أَنَّ مَالَهُۥٓ أَخۡلَدَهُۥ
অর্থ: সে মনে করে তার সম্পদ তাকে (দুনিয়াতে) চিরস্থায়ী করবে।
তাফসীর: ৩. সে ধারণা করে যে, তার সঞ্চিত সম্পদ তাকে মত্যু থেকে বারণ করে রাখবে। ফলে সে দুনিয়াতে চিরস্থায়ী হয়ে থাকবে।
كَلَّاۖ لَيُنۢبَذَنَّ فِي ٱلۡحُطَمَةِ
অর্থ: কখনো এমন নয়; অবশ্যই সে নিক্ষিপ্ত হবে ‘হুতামা’য়।
তাফসীর: ৪. এ অর্বাচীন যেমনটি ধারণা করেছে বিষয়টি তেমন নয়। বরং অবশ্যই তাকে এমন জাহান্নামের আগুনে নিক্ষেপ করা হবে যা তার প্রচÐ আগ্রাসনের ফলে তাতে নিক্ষিপ্ত সকল বস্তুকে ভেঙ্গে চুরমার করে ফেলে।
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡحُطَمَةُ
অর্থ: হে রাসূল! কিসে তোমাকে জানাবে ‘হুতামা’ কী?
তাফসীর: ৫. হে রাসূল! আপনি কি সেই অগ্নি সম্পর্কে অবগত, যাতে নিক্ষিপ্ত সকল বস্তুকে সে চুরমার করে ফেলবে?!
نَارُ ٱللَّهِ ٱلۡمُوقَدَةُ
অর্থ: এটা আল্লাহর প্রজ্বলিত আগুন।
তাফসীর: ৬. এটি হলো আল্লাহর প্রজ্জ্বলিত আগুন।
ٱلَّتِي تَطَّلِعُ عَلَى ٱلۡأَفۡـِٔدَةِ
অর্থ: যা (মানুষের শরীর ভেদ করে) হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে।
তাফসীর: ৭. যা মানুষের শরীর ভেদ করে অন্তর পর্যন্ত পৌঁছে যায়।
إِنَّهَا عَلَيۡهِم مُّؤۡصَدَةٞ
অর্থ: নিশ্চয় তা তাদের ওপর সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে।
তাফসীর: ৮. এটি শাস্তিপ্রাপ্তদেরকে পরিবেষ্টন করে রাখবে।
فِي عَمَدٖ مُّمَدَّدَةِۭ
অর্থ: দীর্ঘ খুঁটিসমূহে।(২)
তাফসীর: ৯. দীর্ঘ খুঁটিসমূহে। যা থেকে তারা কখনোই বের হতে পারবে না।
(২) অর্থাৎ অপরাধীদেরকে আগুনের মধ্যে নিক্ষেপ করে সে আগুন ঢাকনা দিয়ে বন্ধ করে তার ওপর দীর্ঘ খুঁটি গেড়ে দেয়া হবে, যা থেকে তারা কখনোই বের হতে পারবে না।
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.