সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
وَيۡلٞ لِّلۡمُطَفِّفِينَ
অর্থ: ধ্বংস তাদের জন্য, যারা পরিমাপে কম দেয়।
তাফসীর: ১. যারা মাপে কম দেয় তাদের জন্য ধ্বংস ও বিনাশ।
ٱلَّذِينَ إِذَا ٱكۡتَالُواْ عَلَى ٱلنَّاسِ يَسۡتَوۡفُونَ
অর্থ: যারা লোকদের কাছ থেকে মেপে নেয়ার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে।
তাফসীর: ২. তারা লোকদের নিকট থেকে মেপে নেয়ার সময় পূর্ণমাত্রায় গ্রহণ করে।
وَإِذَا كَالُوهُمۡ أَو وَّزَنُوهُمۡ يُخۡسِرُونَ
অর্থ: আর যখন তাদেরকে মেপে দেয় অথবা ওযন করে দেয়, তখন কম দেয়।
তাফসীর: ৩. আর যখন মানুষের জন্য মাপে বা ওজন করে তখন কম দেয়। বস্তুতঃ এটি ছিলো নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর মদীনায় হিজরতকালীন মদীনাবাসীদের অবস্থা।
أَلَا يَظُنُّ أُوْلَٰٓئِكَ أَنَّهُم مَّبۡعُوثُونَ
অর্থ: তারা কি বিশ্বাস করে না যে, নিশ্চয় তারা পুনরুত্থিত হবে?
তাফসীর: ৪. এ অন্যায় কাজ যারা করে তারা কি বিশ্বাস করে না যে, তারা আল্লাহর নিকট পুনরুত্থিত হবে।
لِيَوۡمٍ عَظِيمٖ
অর্থ: এক মহা দিবসে?
তাফসীর: ৫. হিসাব ও প্রতিদানের উদ্দেশ্যে। এক মহা দিবসে যা হবে অত্যন্ত ভয়াবহ ও বিভীষিকাময়।
يَوۡمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلۡعَٰلَمِينَ
অর্থ: যেদিন মানুষ সৃষ্টিকুলের রবের সামনে (হিসাবের জন্য) দাঁড়াবে।
তাফসীর: ৬. সে দিন মানুষ সৃষ্টিকুলের রবের উদ্দেশ্যে হিসাবের জন্য দÐায়মান হবে।
كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلۡفُجَّارِ لَفِي سِجِّينٖ
অর্থ: কখনো নয়, নিশ্চয় পাপাচারীদের ‘আমলনামা আছে সিজ্জীনে।(১)
তাফসীর: ৭. ব্যাপারটি তোমাদের ধারণা অনুযায়ী নয় যে, মৃত্যুর পর আর কোন পুনরুত্থান নেই। বরং পাপীষ্ঠ কাফির ও মুনাফিকদের আমলনামা থাকবে সিজ্জীনে তথা ক্ষতির মধ্যে নিমজ্জিত।
(১) আমলনামা সিজ্জীনে অর্থ ক্ষতির মধ্যে নিমজ্জিত অথবা সংকীর্ণ জায়গায় বন্দী অথবা চিরস্থায়ী কয়েদখানায়।
وَمَآ أَدۡرَىٰكَ مَا سِجِّينٞ
অর্থ: হে রাসূল! কিসে তোমাকে জানাবে ‘সিজ্জীন’ কী?
তাফসীর: ৮. হে রাসূল! আপনি কি জানেন, সিজ্জীন কী?
كِتَٰبٞ مَّرۡقُومٞ
অর্থ: লিপিবদ্ধ কিতাব (আমলনামা)।
তাফসীর: ৯. তাদের আমলনামা লিপিবদ্ধ থাকবে। যা নষ্ট হবে না। না তাতে কোন কিছু কম-বেশি করা হবে।
وَيۡلٞ يَوۡمَئِذٖ لِّلۡمُكَذِّبِينَ
অর্থ: সেদিন অস্বীকারকারীদের জন্য ধ্বংস অনিবার্য।
তাফসীর: ১০. সে দিন মিথ্যারোপকারীদের জন্য রয়েছে ধ্বংস ও দুর্ভোগ।
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.