সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
ٱلۡقَارِعَةُ
অর্থ: (১) মহাভীতিপ্রদ শব্দ!
তাফসীর: ১. যে মহাকাল নিজ কঠিন ভয়াবহতা নিয়ে মানুষের অন্তরকে করাঘাত করবে।
(১) প্রচণ্ড শক্তিতে মানুষের অন্তরকে করাঘাতকারী।
مَا ٱلۡقَارِعَةُ
অর্থ: সে মহাভীতিপ্রদ শব্দ কী?
তাফসীর: ২. এ কেমন মহাকাল যা তার কঠিন ভয়াবহতা নিয়ে মানুষের অন্তরকে করাঘাত করবে?!
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلۡقَارِعَةُ
অর্থ: হে রাসূল!) তোমাকে কীসে জানাবে, মহা আঘাতকারী সেই বিপর্যয় কী?
তাফসীর: ৩. হে রাসূল! আপনি কি জানেন, এ মহাকাল যা তার ভয়াবহতা নিয়ে মানুষের অন্তরকে করাঘাত করবে তা কিয়ামত দিবস?!
يَوۡمَ يَكُونُ ٱلنَّاسُ كَٱلۡفَرَاشِ ٱلۡمَبۡثُوثِ
অর্থ: সেদিন মানুষ হবে বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায়।
তাফসীর: ৪. যে দিন মহাকাল মানুষের আন্তঃকরণগুলোকে করাঘাত করবে তারা সে দিন বিক্ষিপ্ত পতঙ্গের ন্যায় এ দিক সে দিক ছুটাছুটি করবে।
وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ ٱلۡمَنفُوشِ
অর্থ: আর পর্বতমালা হবে ধুনিত রঙিন পশমের মতো।
তাফসীর: ৫. পর্বতমালা হবে ক্ষিপ্র গতি ও নড়াচড়ায় ধূনিত রঙ্গীন পশমের ন্যায়।
فَأَمَّا مَن ثَقُلَتۡ مَوَٰزِينُهُۥ
অর্থ: অতঃপর (সেদিন) যার (নেক আমলের) পাল্লা ভারী হবে,
তাফসীর: ৬. ফলে যার নেক আমল মন্দ আমলের উপর প্রাধান্য পাবে।
فَهُوَ فِي عِيشَةٖ رَّاضِيَةٖ
অর্থ: সে থাকবে (জান্নাতে) সন্তোষজনক জীবনে।
তাফসীর: ৭. সে জান্নাতে সন্তোষজনক জীবন পেয়ে সুখী হবে।
وَأَمَّا مَنۡ خَفَّتۡ مَوَٰزِينُهُۥ
অর্থ: আর যার (নেক আমলের) পাল্লা হালকা হবে,
তাফসীর: ৮. পক্ষান্তরে যার পাপের পাল্লা পুণ্যের অপেক্ষা ভারী হবে।
فَأُمُّهُۥ هَاوِيَةٞ
অর্থ: তার আবাস হবে ’হাবিয়াহ’।
তাফসীর: ৯. কিয়ামত দিবসে তার ঠিকানা ও আবাসন হবে জাহান্নাম।
وَمَآ أَدۡرَىٰكَ مَا هِيَهۡ
অর্থ: হে রাসূল! তোমাকে কীসে জানাবে ‘হাবিয়াহ’ কী?
তাফসীর: ১০. হে রাসূল! আপনি কি জানেন, তা কী?!
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.