সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
أَلۡهَىٰكُمُ ٱلتَّكَاثُرُ
অর্থ: (হে মানুষ!) প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে(১) ভুলিয়ে রেখেছে।
তাফসীর: ১. হে লোকসকল! সন্তানসন্ততি ও সম্পদের প্রাচুর্যের প্রতিযোগিতা তোমাদেরকে আল্লাহর আনুগত্য থেকে মোহাচ্ছন্ন করে রেখেছে।
(১) আল্লাহর আনুগত্য থেকে।
حَتَّىٰ زُرۡتُمُ ٱلۡمَقَابِرَ
অর্থ: যতক্ষণ না তোমরা (মৃুত্যবরণ করে) কবরে গিয়ে পৌঁছোও।
তাফসীর: ২. যে পর্যন্ত না তোমরা মারা গিয়ে কবরে পৌঁছো।
كَلَّا سَوۡفَ تَعۡلَمُونَ
অর্থ: কখনো নয়, শীঘ্রই তোমরা জানবে,
তাফসীর: ৩. তোমাদের জন্য আদৗ এ প্রতিযোগিতায় মোহাচ্ছন্ন হওয়া উচিৎ ছিলো না। যা তোমাদেরকে আল্লাহর আনুগত্য থেকে বিরত রাখে। তবে অচিরেই তোমরা এ মোহাচ্ছন্নতার পরিণতি সম্পর্কে অবগত হবে।
ثُمَّ كَلَّا سَوۡفَ تَعۡلَمُونَ
অর্থ: তারপর কখনো নয়, তোমরা শীঘ্রই (এর পরিণতি সম্পর্কে) জানতে পারবে।
তাফসীর: ৪. অতঃপর আবারো বলছি, শীঘ্রই তোমরা এর পরিণতি সম্পর্কে অবগত হবে।
كَلَّا لَوۡ تَعۡلَمُونَ عِلۡمَ ٱلۡيَقِينِ
অর্থ: কখনো নয়! যদি তোমরা নিশ্চিত জ্ঞান লাভ করতে!(২)
তাফসীর: ৫. বাস্তবে যদি তোমরা নিশ্চিতভাবে জানতে যে, আল্লাহ তোমাদেরকে পুনরুত্থিত করবেন এবং তিনি অচিরেই তোমাদের আমলের প্রতিদান দিবেন তাহলে তোমরা সম্পদ ও সন্তানাদির প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত হতে না।
(২) আল্লাহ তোমাদেরকে পুনরুত্থিত করবেন এবং তিনি অচিরেই তোমাদের আমলের প্রতিদান দিবেন এটি নিশ্চিত জানলে, তোমরা সম্পদ ও সন্তানাদির প্রতিযোগিতা নিয়ে ব্যস্ত হতে না।
لَتَرَوُنَّ ٱلۡجَحِيمَ
অর্থ: তোমরা (কিয়ামত দিবসে) অবশ্যই জাহান্নাম দেখবে;
তাফসীর: ৬. আল্লাহর শপথ! তোমরা অবশ্যই কিয়ামত দিবসে আগুন প্রত্যক্ষ করবে।
ثُمَّ لَتَرَوُنَّهَا عَيۡنَ ٱلۡيَقِينِ
অর্থ: তারপর (আবারো বলছি,) তোমরা তা দেখবে নিশ্চিতভাবে নিজেদের চোখে।
তাফসীর: ৭. অতঃপর আবারো বলছি, তোমরা অবশ্যই নিশ্চিতভাবে তা নিজেদের চোখ দিয়ে দেখতে পাবে। তাতে কোনরূপ সন্দেহ নেই।
ثُمَّ لَتُسۡـَٔلُنَّ يَوۡمَئِذٍ عَنِ ٱلنَّعِيمِ
অর্থ: তারপর সেদিন অবশ্যই তোমরা (আল্লাহ প্রদত্ত) নি‘আমত সম্পর্কে জিজ্ঞাসিত হবে।
তাফসীর: ৮. অতঃপর অবশ্যই আল্লাহ তোমাদেরকে সে দিন তাঁর পক্ষ থেকে প্রদত্ত স্বাস্থ্য ও সম্পদ প্রভৃতি নিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করবেন।
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.