সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلۡبُرُوجِ
অর্থ: গ্রহ-নক্ষত্র শোভিত আসমানের শপথ!
তাফসীর: ১. আল্লাহ চন্দ্র, সূর্য প্রভৃতির বিভিন্ন রাশিচক্রের শপথ করেছেন।
وَٱلۡيَوۡمِ ٱلۡمَوۡعُودِ
অর্থ: আর প্রতিশ্রুত দিনের শপথ!
তাফসীর: ২. সেই কিয়ামত দিবসের শপথ করেছেন যে দিন তিনি সকল সৃষ্টিকে সমবেত করার অঙ্গীকার করেছেন।
وَشَاهِدٖ وَمَشۡهُودٖ
অর্থ: আর শপথ সাক্ষ্যদাতার (নবীর) এবং যার ব্যাপারে সাক্ষ্য দেয়া হবে তার (উম্মতের)!(১)
তাফসীর: ৩. শপথ করেছেন প্রত্যেক সাক্ষ্যদাতা তথা নবী যিনি তাঁর উম্মতের ব্যাপারে সাক্ষ্য দিবেন এবং যাদের ব্যাপারে সাক্ষ্য প্রদান করা হবে তথা তাঁর উম্মত যারা স্বীয় নবীর ব্যাপারে সাক্ষ্য দিবে।
(১) কেউ কেউ বলেছেন: شاهد এর অর্থ শুক্রবার দিন এবং مشهود এর অর্থ আরাফার দিন।
قُتِلَ أَصۡحَٰبُ ٱلۡأُخۡدُودِ
অর্থ: ধ্বংস হয়েছে গর্তের অধিপতিরা,(২)
তাফসীর: ৪. অভিশাপ মহা কুÐ প্রস্তুতকারীদের জন্য।
(২) অর্থাৎ যারা বড় বড় গর্তের মধ্যে আগুন জ্বালিয়ে ঈমানদারদেরকে পুড়িয়ে হত্যা করেছিল।
ٱلنَّارِ ذَاتِ ٱلۡوَقُودِ
অর্থ: (যে কুণ্ডে ছিলো) ইন্ধনপূর্ণ আগুন।
তাফসীর: ৫. তারা তাতে অগ্নি প্রজ্জ্বলিত করে মুমিনদেরকে জীবন্ত অবস্থায় নিক্ষেপ করে।
إِذۡ هُمۡ عَلَيۡهَا قُعُودٞ
অর্থ: যখন তারা অগ্নিভরা কুণ্ডের কিনারায় উপবিষ্ট ছিলো।
তাফসীর: ৬. তারা যখন অগ্নিভরা উক্ত কুÐের কিনারায় উপবিষ্ট ছিলো।
وَهُمۡ عَلَىٰ مَا يَفۡعَلُونَ بِٱلۡمُؤۡمِنِينَ شُهُودٞ
অর্থ: আর মুমিনদের সাথে তারা যা করছিল তার প্রত্যক্ষদর্শী ছিলো।(৩)
তাফসীর: ৭. তারা মুমিনদেরকে যে শাস্তি দিচ্ছিলো তার উপর নিজেরাই সাক্ষী। যেহেতু তারা সেখানে উপস্থিত ছিলো।
(৩) অর্থাৎ মু’মিনদেরকে যে শাস্তি দিচ্ছিলো, তারা তার ওপর নিজেরাই সাক্ষী ছিল।
وَمَا نَقَمُواْ مِنۡهُمۡ إِلَّآ أَن يُؤۡمِنُواْ بِٱللَّهِ ٱلۡعَزِيزِ ٱلۡحَمِيدِ
অর্থ: আর তারা মু’মিনদেরকে নির্যাতন করেছিল শুধুমাত্র এ কারণে যে, তারা মহাপরাক্রমশালী প্রশংসিত আল্লাহর প্রতি ঈমান এনেছিলো।
তাফসীর: ৮. এ সব কাফিরের নিকট মুমিনদের দোষ এতদ্ব্যতীত আর কিছুই ছিলো না যে, তারা বলেছিলো: আমরা মহা পরাক্রমশালী আল্লাহর উপর ঈমান এনেছি। যাঁকে পরাস্তকারী কেউ নেই এবং যিনি সর্ব বিষয়ে প্রশংসিত।
ٱلَّذِي لَهُۥ مُلۡكُ ٱلسَّمَٰوَٰتِ وَٱلۡأَرۡضِۚ وَٱللَّهُ عَلَىٰ كُلِّ شَيۡءٖ شَهِيدٌ
অর্থ: (সেই আল্লাহ) যিনি আসমানসমূহ ও জমিনের সর্বময় কর্তৃত্বের একচ্ছত্র অধিপতি। আর আল্লাহ প্রতিটি বিষয়ের প্রত্যক্ষদর্শী।
তাফসীর: ৯. যাঁর হাতে আসমান ও যমীনের একক রাজত্ব। তিনি সর্ব বিষয়ে পরিজ্ঞাত। তাঁর নিকট নিজ বান্দাদের কোন কিছুই গোপন নয়।
إِنَّ ٱلَّذِينَ فَتَنُواْ ٱلۡمُؤۡمِنِينَ وَٱلۡمُؤۡمِنَٰتِ ثُمَّ لَمۡ يَتُوبُواْ فَلَهُمۡ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمۡ عَذَابُ ٱلۡحَرِيقِ
অর্থ: নিশ্চয় যারা মু’মিন পুরুষ ও মু’মিন নারীদেরকে (এক আল্লাহর উপর ঈমান আনার কারণে)শাস্তি দিয়েছে, তারপর তারা (এ অন্যায়ের জন্য) তাওবা করে নি, তাদের জন্য রয়েছে জাহান্নামের শাস্তি। উপরন্তু তাদের জন্য রয়েছে আগুনে দগ্ধ হওয়ার শাস্তি।
তাফসীর: ১০. নিশ্চয়ই যারা মুমিন পুরুষ ও নারীদেরকে এক আল্লাহর উপর ঈমান আনা থেকে ফিরিয়ে রাখার উদ্দেশ্যে শাস্তি দিয়েছে অতঃপর আল্লাহর সমীপে নিজেদের অপরাধের জন্য তাওবা করে নি তাদের জন্য কিয়ামত দিবসে রয়েছে জাহান্নামের শাস্তি। উপরন্তু তাদের জন্য রয়েয়েছে দহনকারী আগুন। যেহেতু তারা মুমিনদেরকে আগুন দিয়ে জ্বালিয়েছে।
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.