সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
نٓۚ وَٱلۡقَلَمِ وَمَا يَسۡطُرُونَ
অর্থ: নূন; কলমের শপথ এবং তারা (মানুষ কলম দিয়ে) যা লিখে, তার শপথ!
তাফসীর: ১. নূন, এ সব অক্ষরের অর্থের আলোচনা সূরা বাকারাহর শুরুতে অতিক্রান্ত হয়েছে। আল্লাহ কলমের শপথ করেছেন এবং মানুষ কলম দিয়ে যা লিখে তারও শপথ করেছেন।
مَآ أَنتَ بِنِعۡمَةِ رَبِّكَ بِمَجۡنُونٖ
অর্থ: (হে রাসূল!) তোমার রবের অনুগ্রহে তুমি পাগল নও।
তাফসীর: ২. হে রাসূল! আপনাকে আল্লাহ নবুওয়াতের যে নিয়ামত দান করেছেন সে বিষয়ে আপনি পাগল নন। বরং আপনি মুশরিকদের কর্তৃক আরোপিত পাগলামির অপবাদ থেকে মুক্ত।
وَإِنَّ لَكَ لَأَجۡرًا غَيۡرَ مَمۡنُونٖ
অর্থ: আর (১) নিশ্চয় তোমার জন্য রয়েছে, নিরবচ্ছিন্ন পুরস্কার।
তাফসীর: ৩. আপনি মানুষের প্রতি বার্তা বহনে যে কষ্ট পোহান তাতে রয়েছে আপনার জন্য অবারিত প্রতিদান। এ ব্যাপারে আপনার উপর কারো অনুগ্রহ নেই।
(১) রিসালাতের দায়িত্ব পালনে কষ্ট পোহানোর কারণে।
وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٖ
অর্থ: আর নিশ্চয় তুমি মহান চরিত্রের ওপর প্রতিষ্ঠিত।
তাফসীর: ৪. অবশ্যই আপনি মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। যা নিয়ে কোরআন আগমন করেছে। বস্তুতঃ আপনি তাতে যা রয়েছে তদ্বারা উত্তমরূপে সজ্জিত।
فَسَتُبۡصِرُ وَيُبۡصِرُونَ
অর্থ: অতঃপর শীঘ্রই তুমি দেখতে পাবে এবং (মিথ্যারোপকারী) তারাও দেখতে পাবে-
তাফসীর: ৫. অচিরেই আপনি দেখবেন এবং এ সব মিথ্যারোপকারীও দেখবে।
بِأَييِّكُمُ ٱلۡمَفۡتُونُ
অর্থ: তোমাদের মধ্যে কে পাগল!
তাফসীর: ৬. যখন সত্য প্রকাশিত হবে তখন এ কথা সুস্পষ্ট হয়ে উঠবে, পাগলামি কাকে পেয়েছিলো?!
إِنَّ رَبَّكَ هُوَ أَعۡلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعۡلَمُ بِٱلۡمُهۡتَدِينَ
অর্থ: নিশ্চয় তোমার রব সম্যক পরিজ্ঞাত তাদের ব্যাপারে, যারা তাঁর সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে, আর তিনি হিদায়াতপ্রাপ্তদের সম্পর্কেও সম্যক জ্ঞাত।
তাফসীর: ৭. হে রাসূল! আপনার প্রতিপালক সেই ব্যক্তি সম্পর্কে ভালোই জানেন যে সঠিক পথ থেকে বিচ্যুত হয়েছে। তিনি আরো জানেন সঠিক পথের সন্ধান লাভকারীদের সম্পর্কে। তাই তিনি তাদের সম্পর্কে জানেন যে, তারা পথভ্রষ্ট হয়েছে। আর আপনি সুপথগামী হয়েছেন।
فَلَا تُطِعِ ٱلۡمُكَذِّبِينَ
অর্থ: কাজেই তুমি মিথ্যারোপকারীদের আনুগত্য করো না।
তাফসীর: ৮. হে রাসূল! আপনার আনিত সত্যের প্রতি যে মিথ্যারোপ করে আপনি তার অনুসরণ করবেন না।
وَدُّواْ لَوۡ تُدۡهِنُ فَيُدۡهِنُونَ
অর্থ: তারা কামনা করে, যদি তুমি তাদের সাথে আপোষকামী হও, তবে তারাও তোমার সাথে আপোষকারী হবে।
তাফসীর: ৯. তারা কামনা করে যে, আপনি যদি ধর্মের ক্ষতি করে হলেও তাদের সাথে ন¤্রতা ও কোমলতা অবলম্বন করতেন তাহলে তারাও আপনার সাথে ন¤্র ও কোমল আচরণ করতো।
وَلَا تُطِعۡ كُلَّ حَلَّافٖ مَّهِينٍ
অর্থ: আর তুমি (বাতিলের পক্ষে) অধিক শপথকারী, প্রত্যেক লাঞ্ছিত ব্যক্তির অনুসরণ করো না।
তাফসীর: ১০. না আপনি অধিক হারে বাতিলের পক্ষে শপথকারী ও অপমানিত প্রত্যেক ব্যক্তির অনুসরণ করবেন।
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.