সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
إِذَا ٱلسَّمَآءُ ٱنفَطَرَتۡ
অর্থ: যখন (১) আসমান বিদীর্ণ হবে।
তাফসীর: ১. যখন আসমান থেকে ফিরিশতাদের অবতরণের ফলে তা বিদীর্ণ হবে।
(১) ফিরিশতাদের অবতরণের ফলে।
وَإِذَا ٱلۡكَوَاكِبُ ٱنتَثَرَتۡ
অর্থ: আর যখন নক্ষত্ররাজি বিক্ষিপ্তভাবে ঝরে পড়বে।
তাফসীর: ২. যখন নক্ষত্ররাজি বিক্ষিপ্তভাবে ঝরে পড়বে।
وَإِذَا ٱلۡبِحَارُ فُجِّرَتۡ
অর্থ: আর যখন সমুদ্রগুলোকে উত্তাল করে তোলা হবে।
তাফসীর: ৩. যখন সমুদ্রগুলোকে একটির উপর অপরটিকে খুলে দেয়ার ফলে উদ্বেলিত হবে।
وَإِذَا ٱلۡقُبُورُ بُعۡثِرَتۡ
অর্থ: আর যখন কবরগুলো (মৃতদের পুনরুত্থানের জন্যে) উন্মোচিত করা হবে।
তাফসীর: ৪. যখন মৃতদেরকে পুনরুত্থান দেয়ার ফলে কবরের মাটি উলট-পালট হবে।
عَلِمَتۡ نَفۡسٞ مَّا قَدَّمَتۡ وَأَخَّرَتۡ
অর্থ: তখন প্রত্যেকেই জানতে পারবে, সে আগে কী আমল প্রেরণ করেছে এবং পেছনে কী আমল ছেড়ে এসেছে।
তাফসীর: ৫. তখন সবাই জানতে পারবে যে, সে পূর্বে কী আমল প্রেরণ করেছে। আর পেছনে কী আমল ছেড়ে এসেছে।
يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ مَا غَرَّكَ بِرَبِّكَ ٱلۡكَرِيمِ
অর্থ: হে মানুষ! কিসে তোমাকে তোমার মহান রব সম্পর্কে ধোঁকা দিল?
তাফসীর: ৬. হে রবকে অস্বীকারকারী মানুষ! কোন্ বস্তু তোমাকে তোমার সেই মহামহিম রবের নির্দেশ লঙ্ঘন করতে বাধ্য করলো। যখন তিনি অনুগ্রহপূর্বক তোমাকে পাকড়াও না করে অবকাশ দিলেন?!
ٱلَّذِي خَلَقَكَ فَسَوَّىٰكَ فَعَدَلَكَ
অর্থ: যিনি তোমাকে সৃষ্টি করেছেন অতঃপর তোমাকে সুঠাম করেছেন, তারপর তোমাকে সুসামঞ্জস্য করেছেন।
তাফসীর: ৭. যিনি তোমাকে অনস্তিত্ব থেকে অস্তিত্বে এনেছেন এবং তোমাকে সুবিন্যস্ত ও সুসামঞ্জস্য করেছেন।
فِيٓ أَيِّ صُورَةٖ مَّا شَآءَ رَكَّبَكَ
অর্থ: যে আকৃতিতে তিনি চেয়েছেন, সেভাবেই তিনি তোমাকে গঠন করেছেন।
তাফসীর: ৮. তিনি নিজ পছন্দসই আকৃতিতে তোমাকে সৃষ্টি করেছেন এবং তিনি তোমাকে গাধা, বানর কিংবা কুকুর প্রভৃতির আকৃতিতে না বানিয়ে তোমার উপর অনুগ্রহ করেছেন।
كَلَّا بَلۡ تُكَذِّبُونَ بِٱلدِّينِ
অর্থ: কখনোই নয়; বরং তোমরা প্রতিদান দিবসকে অস্বীকার কর।
তাফসীর: ৯. হে ধোকাগ্রস্তরা! ব্যাপারটি তোমরা যেমন ধারণা করেছো তেমন নয়। বরং তোমরা পরকাল দিবস সস্পর্কে বিশ্বাস রাখো না বিধায় তোমরা এর উদ্দেশ্যে আমল করো না।
وَإِنَّ عَلَيۡكُمۡ لَحَٰفِظِينَ
অর্থ: আর নিশ্চয় তোমাদের ওপর সংরক্ষক ফিরিশতাগণ নিযুক্ত রয়েছে।
তাফসীর: ১০. অবশ্যই তোমাদের উপর সংরক্ষক ফিরিশতাগণ নিযুক্ত রয়েছেন।
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.