সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
إِذَا ٱلسَّمَآءُ ٱنشَقَّتۡ
অর্থ: যখন আসমান (১) বিদীর্ণ হবে।
তাফসীর: ১. যখন ফিরিশতাদের অবতরণের ফলে আসমান বিদীর্ণ হবে।
(১) ফিরিশতাদের অবতরণের ফলে।
وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ
অর্থ: আর জমিন তার রবের নির্দেশ পালন করবে এবং এটাই তো তাকে করতে হবে।
তাফসীর: ২. আর স্বীয় প্রতিপালকের আদেশে নত হয়ে তা কর্ণপাত করবে এবং তার জন্য এটিই করা উচিৎ।
وَإِذَا ٱلۡأَرۡضُ مُدَّتۡ
অর্থ: আর যখন জমিনকে (টেনে) সম্প্রসারিত করা হবে।
তাফসীর: ৩. যখন আল্লাহ যমীনকে চামড়ার মতো সম্প্রসারিত করবেন।
وَأَلۡقَتۡ مَا فِيهَا وَتَخَلَّتۡ
অর্থ: আর জমিন তার মধ্যে যা (২) রয়েছে, তা নিক্ষেপ করবে এবং একেবারে শূন্য হয়ে যাবে।
তাফসীর: ৪. যখন যমীন তার ভেতরের গুপ্ত ভাÐার ও মৃতদেরকে বাইরে নিক্ষেপ করে খালি হয়ে যাবে।
(২) যেসব গুপ্ত ভাণ্ডার ও মৃতদেহ।
وَأَذِنَتۡ لِرَبِّهَا وَحُقَّتۡ
অর্থ: আর জমিন তার রবের নির্দেশ পালন করবে এবং এটা তো তাকে করতেই হবে।
তাফসীর: ৫. আর নিজ প্রতিপালকের আদেশে নত হয়ে তা কর্ণপাত করবে এবং তার জন্য এটিই করা উচিৎ।
يَٰٓأَيُّهَا ٱلۡإِنسَٰنُ إِنَّكَ كَادِحٌ إِلَىٰ رَبِّكَ كَدۡحٗا فَمُلَٰقِيهِ
অর্থ: হে মানুষ! তোমার রবের কাছে পৌঁছতে অবশ্যই তোমাকে (ভালো কিংবা মন্দ কাজের মাধ্যমে) কঠোর পরিশ্রম করতে হবে, অতঃপর (কিয়ামত দিবসে) তুমি তাঁর সাক্ষাৎ পাবে।
তাফসীর: ৬. হে মানুষ! তুমি ভালো কিংবা মন্দ করে নিজ প্রতিপালকের সাথে এর বদলা নেয়ার উদ্দেশ্যে কিয়ামত দিবসে মিলিত হবে।
فَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ بِيَمِينِهِۦ
অর্থ: অতঃপর যাকে তার আমলনামা তার ডান হাতে দেয়া হবে;
তাফসীর: ৭. অতঃপর যাকে তার আমলনামা ডান হাতে দেয়া হবে।
فَسَوۡفَ يُحَاسَبُ حِسَابٗا يَسِيرٗا
অর্থ: তার হিসাব-নিকাশ অত্যন্ত সহজভাবেই নেওয়া হবে।
তাফসীর: ৮. আল্লাহ তার হিসাব কোনরূপ জবাবদিহিতা ব্যতিরেকে কেবল পেশ করার মাধ্যমেই অতি সহজে নিয়ে নিবেন।
وَيَنقَلِبُ إِلَىٰٓ أَهۡلِهِۦ مَسۡرُورٗا
অর্থ: আর সে তার পরিবার-পরিজনের কাছে প্ৰফুল্লচিত্তে ফিরে যাবে।
তাফসীর: ৯. ফলে সে নিজ পরিজনদের নিকট প্রফুল্লচিত্তে ফিরে যাবে।
وَأَمَّا مَنۡ أُوتِيَ كِتَٰبَهُۥ وَرَآءَ ظَهۡرِهِۦ
অর্থ: পক্ষান্তরে যাকে তার আমলনামা পিঠের পিছনদিক থেকে (বাম হাতে) দেয়া হবে,
তাফসীর: ১০. পক্ষান্তরে যাকে তার আমলনামা পিঠের পেছন থেকে বাম হাতে দেয়া হবে।
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.