সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلنَّاسِ
অর্থ: হে রাসূল! বলো: ‘আমি আশ্রয় চাই মানুষের রবের কাছে,
তাফসীর: ১. হে রাসূল! আপনি বলুন: আমি মানুষের প্রতিপালকের সাহায্যে প্রতিরক্ষামূলক ব্যবস্থা অবলম্বন করছি।
مَلِكِ ٱلنَّاسِ
অর্থ: (আশ্রয় চাই) মানুষের অধিপতির কাছে,
তাফসীর: ২. যিনি মানুষের অধিপতি। যিনি তাদের ব্যাপারে যথেচ্ছ ফায়সালা করেন। তিনি ব্যতীত তাদের অন্য কোন অধিপতি নেই।
إِلَٰهِ ٱلنَّاسِ
অর্থ: (আশ্রয় চাই) মানুষের ইলাহ’র (সত্য উপাস্যের) কাছে,
তাফসীর: ৩. তিনি তাদের প্রকৃত মাবূদ। তিনি ব্যতীত তাদের কোন প্রকৃত মাবূদ নেই।
مِن شَرِّ ٱلۡوَسۡوَاسِ ٱلۡخَنَّاسِ
অর্থ: (আরও আশ্রয় চাই) কুমন্ত্রণাদাতা শয়তানের অনিষ্ট থেকে, যে (কুমন্ত্রণা দিয়ে) দ্রুত আত্ম গোপন করে।
তাফসীর: ৪. সেই শয়তানের অনিষ্ট থেকে যে আল্লাহর স্মরণ থেকে মানুষ উদাসীন হয়ে গেলে তাকে কুমন্ত্রণা দিয়ে থাকে। আবার তাঁকে স্মরণ করলে সে পিছিয়ে যায়।
ٱلَّذِي يُوَسۡوِسُ فِي صُدُورِ ٱلنَّاسِ
অর্থ: যে মানুষের অন্তরে কুমন্ত্রণা দেয়,
তাফসীর: ৫. সে তার কুমন্ত্রণা মানুষের অন্তরে ঢেলে দেয়।
مِنَ ٱلۡجِنَّةِ وَٱلنَّاسِ
অর্থ: (মানুষের অন্তরে কুমন্ত্রণা দানকারী শয়তান) জিনদের মধ্য থেকেও হতে পারে এবং মানুষের মধ্য থেকেও।
তাফসীর: ৬. সে মানবরূপী হয়ে থাকে। আবার দানবরূপীও হয়।
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.