সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
وَٱلضُّحَىٰ
অর্থ: শপথ আলোকোজ্জ্বল দিনের,
তাফসীর: ১. আল্লাহ পূর্বাহ্নের শপথ করলেন।
وَٱلَّيۡلِ إِذَا سَجَىٰ
অর্থ: শপথ রাতের যখন তা অন্ধকারাচ্ছন্ন (ও নিঝুম) হয়।
তাফসীর: ২. তিনি রাতেরও কসম খেয়েছেন যখন তা অন্ধকার ও নিশ্চুপ হয়ে যায়। আর তখন মানুষ কোন নড়াচড়া করে না।
مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلَىٰ
অর্থ: হে রাসূল! তোমার রব (ওহী বিরতির মাধ্যমে)তোমাকে পরিত্যাগ করেননি এবং তিনি তোমার ওপর অসন্তুষ্টও হননি।
তাফসীর: ৩. হে রাসূল! আল্লাহ ওহী বিরতির মাধ্যমে আপনাকে মুশরিকদের কথা অনুযায়ী পরিত্যাগ করেন নি। না আপনার উপর তিনি রাগ করেছেন।
وَلَلۡأٓخِرَةُ خَيۡرٞ لَّكَ مِنَ ٱلۡأُولَىٰ
অর্থ: আর অবশ্যই তোমার জন্য পরকাল ইহকাল অপেক্ষা উত্তম।(১)
তাফসীর: ৪. অবশ্যই পরকাল ইহকাল অপেক্ষা উত্তম। কেননা, তথায় রয়েছে চিরস্থায়ী নিয়ামত; যা আদৗ বিচ্ছিন্ন হওয়ার নয়।
(১) এখানে الآخرة এবং الأولى এর অর্থ কয়েকটি হতে পারে: পরবর্তী সময় পূর্ববতী সময়, প্রথম অবস্থা থেকে পরবর্তী অবস্থা।
وَلَسَوۡفَ يُعۡطِيكَ رَبُّكَ فَتَرۡضَىٰٓ
অর্থ: আর অচিরেই তোমার রব তোমাকে (তাঁর অনুগ্রহ থেকে) দান করবেন, ফলে তুমি সন্তুষ্ট হবে।
তাফসীর: ৫. অচিরেই তিনি আপনাকে ও আপনার উম্মতকে এমন মহা পুরস্কার দিবেন। যাতে আপনি সন্তুষ্ট হবেন।
أَلَمۡ يَجِدۡكَ يَتِيمٗا فَـَٔاوَىٰ
অর্থ: তিনি কি তোমাকে ইয়াতীম অবস্থায় পাননি? অতঃপর তিনি (তোমাকে) আশ্রয় দিয়েছেন।
তাফসীর: ৬. তিনি আপনাকে শৈশবে পিতৃহীন পেয়েছেন, যে আপনার পিতা ইতিপূর্বেই মৃত্যু বরণ করেছে। ফলে তিনি আপনার আশ্রয়ের ব্যবস্থা করেছেন। তাই তো আপনার দাদা আব্দুল মুত্তালিব আপনাকে সমাদর করেছে। অতঃপর আপনার চাচা আবু তালিব আপনাকে সাদরে লালন পালন করেছে।
وَوَجَدَكَ ضَآلّٗا فَهَدَىٰ
অর্থ: আর তিনি তোমাকে পেয়েছেন(২) অনভিজ্ঞ (পথহারা) অবস্থায়। অতঃপর তিনি পথনির্দেশ করেছেন।
তাফসীর: ৭. তিনি আপনাকে ঈমান ও কিতাব সম্পর্কে অনভিজ্ঞ অবস্থায় পেয়েছেন। অতঃপর আপনাকে অনেক অজানা বিষয় শিক্ষা দিয়েছেন।
(২) ঈমান ও কিতাব সম্পর্কে।
وَوَجَدَكَ عَآئِلٗا فَأَغۡنَىٰ
অর্থ: তিনি তোমাকে পেয়েছেন নিঃস্ব অবস্থায়। অতঃপর তিনি অভাবমুক্ত করেছেন।
তাফসীর: ৮. তিনি আপনাকে নিঃস্ব অবস্থায় পেয়েছে। অতঃপর আপনাকে অভাবমুক্ত করেছেন।
فَأَمَّا ٱلۡيَتِيمَ فَلَا تَقۡهَرۡ
অর্থ: সুতরাং তুমি ইয়াতীমের প্রতি কঠোর হয়ো না।
তাফসীর: ৯. তাই আপনি বাল্য বয়সে পিতৃহারা শিশুদের প্রতি মন্দ ও অপমানকর আচরণ করবেন না।
وَأَمَّا ٱلسَّآئِلَ فَلَا تَنۡهَرۡ
অর্থ: আর ভিক্ষুককে (প্রার্থীকে) তুমি ধমক দিওনা।
তাফসীর: ১০. আর অভাবগ্রস্ত ভিক্ষুককে ধমক দিবেন না।
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.