সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
أَلَمۡ نَشۡرَحۡ لَكَ صَدۡرَكَ
অর্থ: আমি কি তোমার জন্য তোমার বক্ষ প্রশস্ত করিনি?(১)
তাফসীর: ১. নিশ্চয়ই আল্লাহ আপনার বক্ষদেশ প্রশস্ত করেছেন। যার ফলে আপনার নিকট ওহী অহরণ করা প্রিয় হয়ে উঠেছে।
(১) যার ফলে তোমার নিকট অহী ধারণ করা প্রিয় হয়ে উঠেছে।
وَوَضَعۡنَا عَنكَ وِزۡرَكَ
অর্থ: আর আমি তোমার থেকে তোমার বোঝা অপসারিত করেছি,
তাফসীর: ২. আমি আপনার উপর থেকে বোঝা অপসারিত করেছি।
ٱلَّذِيٓ أَنقَضَ ظَهۡرَكَ
অর্থ: যা (যে বোঝা) তোমার পিঠ ভেঙ্গে দিচ্ছিল।
তাফসীর: ৩. যা আপনাকে এতোটা ক্লান্ত করলো যে, আপনার মেরুদÐকে ভেঙ্গে ফেলার উপক্রম হয়েছে।
وَرَفَعۡنَا لَكَ ذِكۡرَكَ
অর্থ: আর আমি তোমার (মর্যাদা বৃদ্ধির) জন্য তোমার স্মরণকে সমুন্নত করেছি।(২)
তাফসীর: ৪. আমি আপনার খ্যাতিকে সুউচ্চ করেছি। যার ফলে আপনার নাম আযান, ইকামত ইত্যাদিতে উল্লেখ হয়ে থাকে।
(২) যার ফলে তোমার নাম আযান, ইকামত ইত্যাদিতে সদা উল্লেখ হয়ে থাকে।
فَإِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرًا
অর্থ: সুতরাং কষ্টের সাথেই রয়েছে সহজতা ও প্রশস্ততা।
তাফসীর: ৫. নিশ্চয়ই কাঠিন্য ও সঙ্কীর্ণতার সাথে রয়েছে সহজতা ও প্রশস্ততা।
إِنَّ مَعَ ٱلۡعُسۡرِ يُسۡرٗا
অর্থ: নিশ্চয় কষ্টের সাথেই রয়েছে সহজতা ও প্রশস্ততা (সস্তি)।
তাফসীর: ৬. নিশ্চয়ই কাঠিন্য ও সঙ্কীর্ণতার সাথে রয়েছে সহজতা ও প্রশস্ততা। যখন এ কথা জানা হয়ে গেলো তখন আপনার সম্প্রদায়ের কষ্ট যেন আর আপনাকে ঘাবড়িয়ে না তোলে এবং আপনাকে নিজ প্রতিপালকের দ্বীনের দাওয়াত থেকে যেন বারণ না করে।
فَإِذَا فَرَغۡتَ فَٱنصَبۡ
অর্থ: অতএব যখনই তুমি অবসর পাবে, তখনই কঠোর (তোমার রবের) ইবাদাতে রত হও।
তাফসীর: ৭. অতঃপর যখন আপনি নিজ কাজ থেকে অবসর হবেন তখন আপনার প্রতিপালকের ইবাদাতে নিমগ্ন হোন।
وَإِلَىٰ رَبِّكَ فَٱرۡغَب
অর্থ: আর তুমি তোমার রবের প্রতি গভীরভাবে মনোনিবেশ করো।
তাফসীর: ৮. আর আপনার অনুরাগ ও আসক্তিকে এককভাবে আল্লাহর প্রতি নিবদ্ধ করুন।
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.