সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
لِإِيلَٰفِ قُرَيۡشٍ
অর্থ: কুরায়শের অভ্যস্ততা ও আসক্তির কারণে,
তাফসীর: ১. কুরাইশবাসীর অভ্যাস ও আসক্তির ফলে।
إِۦلَٰفِهِمۡ رِحۡلَةَ ٱلشِّتَآءِ وَٱلصَّيۡفِ
অর্থ: শীতকালে ও গ্রীষ্মকালে তারা(১) ভ্রমণে অভ্যস্ত হওয়ায়,
তাফসীর: ২. শীতকালে নিরাপদে ইয়েমেনের প্রতি ভ্রমণ ও গ্রীষ্মকালে সিরিয়ার প্রতি ভ্রমণ।
(১) বাণিজ্যের উদ্দেশ্যে ইয়ামেন ও সিরিয়া।
فَلۡيَعۡبُدُواْ رَبَّ هَٰذَا ٱلۡبَيۡتِ
অর্থ: অতএব তারা যেন এ (কা‘বা) গৃহের রবের ‘ইবাদাত করে,
তাফসীর: ৩. তাই তারা যেন এককভাবে এ সম্মানিত গৃহের প্রতিপালকের ইবাদাত করে এবং তাঁর সাথে কাউকে শরীক না করে। যিনি তাদের জন্য উক্ত ভ্রমণকে সহজ করে দিয়েছেন।
ٱلَّذِيٓ أَطۡعَمَهُم مِّن جُوعٖ وَءَامَنَهُم مِّنۡ خَوۡفِۭ
অর্থ: যিনি তাদেরকে ক্ষুধায় আহার দিয়েছেন এবং ভয়ভীতি থেকে তাদেরকে নিরাপদ করেছেন।
তাফসীর: ৪. উপরন্তু যিনি তাদেরকে ক্ষুধায় অন্ন যোগিয়েছেন এবং আরবদের মনে তাঁর ঘর ও এর প্রতিবেশীদের সম্মান ঢেলে দিয়ে তাদেরকে ভয়-ভীতি থেকে নিরাপদ করেছেন।
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.