সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
وَٱلۡعَصۡرِ
অর্থ: সময়ের শপথ,
তাফসীর: ১. মহান আল্লাহ আসরের সময়ের শপথ করেছেন।
إِنَّ ٱلۡإِنسَٰنَ لَفِي خُسۡرٍ
অর্থ: নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত।
তাফসীর: ২. নিশ্চয়ই মানুষ ক্ষতি ও ধ্বংসের মধ্যে নিমজ্জিত।
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ وَتَوَاصَوۡاْ بِٱلۡحَقِّ وَتَوَاصَوۡاْ بِٱلصَّبۡرِ
অর্থ: তবে তারা ছাড়া যারা ঈমান এনেছে, সৎকাজ করেছে, পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে।(১)
তাফসীর: ৩. কেবল তারা ব্যতীত যারা আল্লাহ ও তদীয় রাসূলের উপর ঈমান আনয়ন পূর্বক নেক আমল করে এবং একে অপরকে হকের পথে চলা ও এর উপর ধৈর্য ধারণের উপদেশ প্রদান করে। যারা এ সব বৈশিষ্ট্যে গুনান্বিত তারা নিজেদের ইহ ও পারলৌলিক জীবনে মুক্তিপ্রাপ্ত।
(১) অর্থাৎ যারা এ সব বৈশিষ্ট্যে গুনান্বিত তারা ইহকাল ও পরকালে ক্ষতির সম্মুখীন না হয়ে মুক্তিপ্রাপ্ত ও সফল হবে।
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.