সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
تَبَّتۡ يَدَآ أَبِي لَهَبٖ وَتَبَّ
অর্থ: ধ্বংস হোক আবূ লাহাবের দু’হাত এবং সে নিজেও ধ্বংস হোক।
তাফসীর: ১. নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর চাচা আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হয়েছে। নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াল্লাম) কে কষ্ট দেয়ার মতো তার মন্দ আমলের কারণে এবং তার প্রচেষ্টাও ব্যর্থ হয়েছে।
مَآ أَغۡنَىٰ عَنۡهُ مَالُهُۥ وَمَا كَسَبَ
অর্থ: তার ধন-সম্পদ এবং সে যা উপাৰ্জন করেছে তা (শাস্তি প্রতিহত করতে) তার কোন কাজে আসবে না।
তাফসীর: ২. তার সম্পদ ও সন্তান তার কী উপকারে এসেছে?! সেগুলো তার থেকে কোন শাস্তি প্রতিহত করতে পারে নি। আর না তার জন্য কোন রহমত বয়ে এনেছে।
سَيَصۡلَىٰ نَارٗا ذَاتَ لَهَبٖ
অর্থ: অচিরেই সে প্রবেশ করবে (জাহান্নামের) লেলিহান আগুনে।
তাফসীর: ৩. অচিরেই সে শিখাবিশিষ্ট আগুনে প্রবেশ করে এর উত্তাপ আস্বাদন করবে।
وَٱمۡرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلۡحَطَبِ
অর্থ: আর তার স্ত্রীও , যে জ্বালানি কাঠের বোঝা বহনকারী,(১)
তাফসীর: ৪. অচিরেই তার স্ত্রী ইন্ধন বহনকারিণী উম্মে জামিলাও আগুনে প্রবেশ করবে। যে পথে কাঁটা বিছেয়ে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে কষ্ট দিতো।
(১) তার স্ত্রী উম্মে জামিলও লেলিহান আগুনে প্রবেশ করবে, যে পথে কাঁটা বিছিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিতো।
فِي جِيدِهَا حَبۡلٞ مِّن مَّسَدِۭ
অর্থ: তার গলায় থাকবে (খেজুর গাছের আঁশ থেকে) শক্তভাবে পাকানো দড়ি।(২)
তাফসীর: ৫. তার গলদেশে থাকবে শক্তভাবে পাকানো খেজুর গাছের আঁশের রশি। যা লাগিয়ে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে।
(২) যা লাগিয়ে তাকে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে।
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.