সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
إِذَا زُلۡزِلَتِ ٱلۡأَرۡضُ زِلۡزَالَهَا
অর্থ: (কিয়ামত দিবসে) যখন প্রচণ্ড কম্পনে জমিন প্রকম্পিত হবে,
তাফসীর: ১. কিয়ামত দিবসে যখন পৃথিবী কঠিন প্রকম্পনে প্রকম্পিত হবে।
وَأَخۡرَجَتِ ٱلۡأَرۡضُ أَثۡقَالَهَا
অর্থ: আর জমিন তার (১) বোঝা বের করে দিবে,
তাফসীর: ২. পৃথিবী যখন তার ভ‚গর্ভের মৃতসহ অন্যান্য বস্তু বের করে দিবে।
(১) অভ্যন্তরের মৃতদেহ ও অন্যান্য সকল।
وَقَالَ ٱلۡإِنسَٰنُ مَا لَهَا
অর্থ: আর মানুষ (আশ্চর্যান্বিত হয়ে) বলবে: ‘এর কী হল?’
তাফসীর: ৩. যখন মানুষ আশ্চর্যান্বিত হয়ে বলবে, পৃথিবীর কী হলো যে, সে কাঁপছে ও নড়ছে কেন?
يَوۡمَئِذٖ تُحَدِّثُ أَخۡبَارَهَا
অর্থ: সেদিন জমিন তার (২) বৃত্তান্ত বর্ণনা করবে,
তাফসীর: ৪. এ মহা দিবসে পৃথিবী তাতে কৃত ভালো-মন্দ কাজের বৃত্তান্ত বর্ণনা করবে।
(২) তাতে সংঘটিত ভালো-মন্দ কাজের।
بِأَنَّ رَبَّكَ أَوۡحَىٰ لَهَا
অর্থ: যেহেতু তোমার রব তাকে (এসব কথা প্রকাশ করার) নির্দেশ দিয়েছেন।
তাফসীর: ৫. কেননা, আল্লাহ তাকে এ ব্যাপারে অবিহত করবেন এবং নির্দেশ দিবেন।
يَوۡمَئِذٖ يَصۡدُرُ ٱلنَّاسُ أَشۡتَاتٗا لِّيُرَوۡاْ أَعۡمَٰلَهُمۡ
অর্থ: সেদিন মানুষ দলে দলে (হাশরের মাঠের দিকে) বের হয়ে আসবে, যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায়।
তাফসীর: ৬. সেই প্রকম্পিত হওয়ার মহা দিবসে মানুষ হিসাবের স্থানে দলে দলে তাদের দুনিয়ার কৃতকর্মগুলো প্রত্যক্ষ করার উদ্দেশ্যে বের হয়ে আসবে।
فَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٍ خَيۡرٗا يَرَهُۥ
অর্থ: অতএব, কেউ অণু পরিমাণ সৎকাজ করলে তা সে দেখতে পাবে।
তাফসীর: ৭. ফলে যে ব্যক্তি ছোট্ট একটি পিপীলিকা সমপরিমাণ নেক আমল বা কল্যাণের কাজ করবে সে তা নিজের সামনেই দেখতে পাবে।
وَمَن يَعۡمَلۡ مِثۡقَالَ ذَرَّةٖ شَرّٗا يَرَهُۥ
অর্থ: (অনুরূপভাবে) কেউ অণু পরিমাণ অসৎকাজ করলে তাও সে দেখতে পাবে।
তাফসীর: ৮. পক্ষান্তরে যে ব্যক্তি সেই পরিমাণ মন্দ কাজ করবে সেও তা দেখতে পাবে।
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.