সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
لَمۡ يَكُنِ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ وَٱلۡمُشۡرِكِينَ مُنفَكِّينَ حَتَّىٰ تَأۡتِيَهُمُ ٱلۡبَيِّنَةُ
অর্থ: আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কুফরী করেছে, তাদের কাছে সুস্পষ্ট দলিল-প্রমাণ না আসা পর্যন্ত তারা কিছুতেই সে কুফরী থেকে ফিরে আসতো না।
তাফসীর: ১. ইহুদি, খ্রিস্টান ও মুশরিক জাতীয় কাফিররা ততক্ষণ পর্যন্ত নিজেদের কুফরীর উপর ঐক্যবদ্ধতা ও জোট পরিহার করবে না যতক্ষণ না তাদের নিকট সুস্পষ্ট দলীল ও প্রমাণাদি উপস্থিত হয়।
رَسُولٞ مِّنَ ٱللَّهِ يَتۡلُواْ صُحُفٗا مُّطَهَّرَةٗ
অর্থ: (এ সুস্পষ্ট দলীল ও প্রমাণ হলো) আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল (মুহাম্মাদ), যে পবিত্র কিতাবসমূহ তিলাওয়াত করে শোনায়।
তাফসীর: ২. এ সুস্পষ্ট দলীল ও প্রমাণ হলো আল্লাহর পক্ষ থেকে আগত রাসূল। যাঁকে তিনি প্রেরণ করেছেন। যিনি এমন পবিত্র পুস্তিকাসমূহ পাঠ করেন যা পবিত্ররা ব্যতীত অন্য কেউ স্পর্শ করতে পারে না।
فِيهَا كُتُبٞ قَيِّمَةٞ
অর্থ: যাতে (লিপিবদ্ধ) আছে সুদৃঢ়-সঠিক বিধানসমূহ।
তাফসীর: ৩. উক্ত পুস্তিকাগুলোতে সত্য সংবাদ ও ন্যায়নিষ্ঠ বিধানসমূহ রয়েছে। যা মানুষকে তাদের কল্যাণ ও সুপথের দিকে আহŸান করে।
وَمَا تَفَرَّقَ ٱلَّذِينَ أُوتُواْ ٱلۡكِتَٰبَ إِلَّا مِنۢ بَعۡدِ مَا جَآءَتۡهُمُ ٱلۡبَيِّنَةُ
অর্থ: আর যাদেরকে (১) কিতাব দেয়া হয়েছিল তারা তো তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ (২) আসার পরই মতানৈক্যে জড়িয়ে পড়েছে।
তাফসীর: ৪. বস্তুতঃ তাওরাতপ্রাপ্ত ইহুদি এবং ইঞ্জিলপ্রাপ্ত খ্রিস্টানরা কেবল তখনই মতানৈক্য করেছে যখন তাদের নিকট আল্লাহ তাঁর নবীকে পাঠিয়েছেন। ফলে তাদের মধ্যকার কেউ মুসলমান হয়েছে আবার কেউ তাঁর নবীর সত্যতা জেনেও কুফরীর উপর গোঁড়ামি করেছে।
(১) তাওরাত ও ইঞ্জীল। (২) রাসূল ও আল-কুরআন।
وَمَآ أُمِرُوٓاْ إِلَّا لِيَعۡبُدُواْ ٱللَّهَ مُخۡلِصِينَ لَهُ ٱلدِّينَ حُنَفَآءَ وَيُقِيمُواْ ٱلصَّلَوٰةَ وَيُؤۡتُواْ ٱلزَّكَوٰةَۚ وَذَٰلِكَ دِينُ ٱلۡقَيِّمَةِ
অর্থ: অথচ তাদেরকে কেবল (আল-কুরআনে) এই নির্দেশ দেয়া হয়েছিল যে, তারা যেন আল্লাহর ‘ইবাদাত করে তাঁরই জন্য দ্বীনকে একনিষ্ঠ করে, সালাত কায়িম করে এবং যাকাত দেয়। আর এটিই হলো সঠিক দ্বীন।
তাফসীর: ৫. ইহুদি ও খ্রিস্টানদের অপরাধ ও গোঁড়ামি এভাবে প্রকাশ পায় যে, তাদের উদ্দেশ্যে উভয় সম্প্রদায়ের কিতাবে কেবল সে বিষয়েরই নির্দেশ দেয়া হয়েছে যে বিষয়ের এ কুরআনে নির্দেশ এসেছে তথা এককভাবে আল্লাহর ইবাদাত করা, শিরক থেকে বিরত থাকা, নামায প্রতিষ্ঠা করা এবং যাকাত প্রদান করা। বস্তুতঃ যে ব্যাপারে তাদেরকে নির্দেশ দেয়া হয়েছে তাই হলো সরল দীন। যাতে কোনরূপ বক্রতা নেই।
(১) অর্থাৎ শিরক থেকে বিরত থাকে।
إِنَّ ٱلَّذِينَ كَفَرُواْ مِنۡ أَهۡلِ ٱلۡكِتَٰبِ وَٱلۡمُشۡرِكِينَ فِي نَارِ جَهَنَّمَ خَٰلِدِينَ فِيهَآۚ أُوْلَٰٓئِكَ هُمۡ شَرُّ ٱلۡبَرِيَّةِ
অর্থ: নিশ্চয় আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কুফরী করেছে, তারা জাহান্নামের আগুনে চিরস্থায়ীভাবে থাকবে। তারাই হলো নিকৃষ্ট সৃষ্টি।
তাফসীর: ৬. নিশ্চয়ই ইহুদি, খ্রিস্টান ও মুশরিকদের মধ্যকার যারা কুফরী করেছে তারা কিয়ামত দিবসে চিরস্থায়ীভাবে জাহান্নামে প্রবেশ করবে। এরা আল্লাহকে অবিশ্বাস ও তদীয় রাসূলের প্রতি মিথ্যারোপ করার দরুন আল্লাহর নিকৃষ্ট সৃষ্টি বলে বিবেচিত।
إِنَّ ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ أُوْلَٰٓئِكَ هُمۡ خَيۡرُ ٱلۡبَرِيَّةِ
অর্থ: (পক্ষান্তরে) নিশ্চয় যারা ঈমান এনেছে ও সৎকাজ করেছে তারাই সৃষ্টির সর্বোৎকৃষ্ট।
তাফসীর: ৭. পক্ষান্তরে যারা ঈমান আনয়নপূর্বক নেক আমল করে তারা হলো সৃষ্টির সেরা।
جَزَآؤُهُمۡ عِندَ رَبِّهِمۡ جَنَّٰتُ عَدۡنٖ تَجۡرِي مِن تَحۡتِهَا ٱلۡأَنۡهَٰرُ خَٰلِدِينَ فِيهَآ أَبَدٗاۖ رَّضِيَ ٱللَّهُ عَنۡهُمۡ وَرَضُواْ عَنۡهُۚ ذَٰلِكَ لِمَنۡ خَشِيَ رَبَّهُۥ
অর্থ: তাদের রবের কাছে তাদের পুরস্কার হলো চিরস্থায়ী জান্নাত, যার পাদদেশে ঝর্ণাধারা প্রবাহিত থাকবে, সেখানে তারা থাকবে চিরস্থায়ীভাবে। আল্লাহ তাদের ওপর সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর ওপর সন্তুষ্ট হয়েছে। এটি তার জন্য, যে স্বীয় রবকে ভয় করে।
তাফসীর: ৮. তাদের মহান প্রতিপালকের নিকট তাদের প্রতিদান হবে উদ্যানসমূহ। যেগুলোর অট্টালিকা ও বৃক্ষরাজির তলদেশ দিয়ে নদীনালা প্রবাহিত। তারা তথায় চিরস্থায়ীভাবে অবস্থান করবে। আল্লাহ তাদের উপর সন্তুষ্ট হয়েছেন তাদের কর্তৃক তাঁর উপর ঈমান আনয়ন ও তাঁর আনুগত্যের ফল হিসাবে এবং তারাও তাঁর উপর সন্তুষ্ট তাঁর পক্ষ থেকে রহমত লাভের ভিত্তিতে। এ রহমত কেবল সে ব্যক্তিই লাভ করে থাকে যে স্বীয় প্রতিপালককে তাঁর আদেশ-নিষেধ মান্য করার মাধ্যমে ভয় করে।
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.