সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
هَلۡ أَتَىٰكَ حَدِيثُ ٱلۡغَٰشِيَةِ
অর্থ: হে রাসূল! তোমার কাছে কি আচ্ছন্নকারীর (কিয়ামত দিবসের) সংবাদ এসেছে?
তাফসীর: ১. হে রাসূল! আপনার নিকট কি কিয়ামতের সেই বর্ণনার কথা এসেছে যা মানুষকে নিজ ভয়াবহতা দিয়ে আচ্ছন্ন করে ফেলবে?!
وُجُوهٞ يَوۡمَئِذٍ خَٰشِعَةٌ
অর্থ: সেদিন অনেক চেহারা হবে লাঞ্ছিত অপমানিত-অবনমিত।
তাফসীর: ২. কিয়ামত দিবসে মানুষ কিংবা সৌভাগ্যবান হবে। নচেৎ দুর্ভাগ্যবান হবে। ফলে হতভাগাদের মুখমÐল হবে অপমানিত।
عَامِلَةٞ نَّاصِبَةٞ
অর্থ: কর্মক্লান্ত, পরিশ্রান্ত।
তাফসীর: ৩. শিকল ও লাগাম দিয়ে টেনে আনার ফলে সেগুলো হবে ক্লান্ত-ক্লিষ্ট।
تَصۡلَىٰ نَارًا حَامِيَةٗ
অর্থ: তারা প্রবেশ করবে (জাহান্নামের) জ্বলন্ত আগুনে।
তাফসীর: ৪. তারা জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করবে। তথায় তারা এর উত্তাপ আস্বাদন করবে।
تُسۡقَىٰ مِنۡ عَيۡنٍ ءَانِيَةٖ
অর্থ: তাদেরকে ফুটন্ত ঝর্ণা থেকে পানি পান করানো হবে।
তাফসীর: ৫. তাদেরকে ফুটন্ত পানির ঝর্না থেকে পান করোনো হবে।
لَّيۡسَ لَهُمۡ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٖ
অর্থ: তাদের জন্য কাঁটাবিশিষ্ট গুল্ম ছাড়া আর কোন খাদ্য থাকবে না।
তাফসীর: ৬. তাদেরকে খাদ্য হিসাবে শিবরিক নামীয় নোংরা ও দুর্গন্ধময় তৃণলতা যা শুকিয়ে গেলে বিষাক্ত হয়ে যায় তা ব্যতীত অন্য কোন খাবার দেয়া হবে না।
لَّا يُسۡمِنُ وَلَا يُغۡنِي مِن جُوعٖ
অর্থ: তা (ভক্ষণকারীকে) মোটা-তাজাও করবে না এবং ক্ষুধাও নিবারণ করবে না।
তাফসীর: ৭. তা ভক্ষণকারীকে পুষ্ট করবে না। না তার ক্ষুধা নিবারণ করবে।
وُجُوهٞ يَوۡمَئِذٖ نَّاعِمَةٞ
অর্থ: সেদিন অনেক চেহারা হবে আনন্দোজ্জ্বল।
তাফসীর: ৮. সে দিন ভোগসামগ্রী উপভোগের ফলে সৌভাগ্যবানদের মুখমÐল হবে আনন্দোজ্জ্বল।
لِّسَعۡيِهَا رَاضِيَةٞ
অর্থ: তারা নিজেদের (দুনিয়ার) কাজের সাফল্যে থাকবে সন্তুষ্ট-পরিতৃপ্ত।
তাফসীর: ৯. তারা দুনিয়াতে কৃত নিজেদের সৎকর্মের প্রতি থাকবে সন্তুষ্টচিত্ত। কেননা, তারা নিজেদের আমলের প্রতিদান বর্ধিত আকারে সংরক্ষিত পাবে।
فِي جَنَّةٍ عَالِيَةٖ
অর্থ: সুউচ্চ জান্নাতে,
তাফসীর: ১০. এমন জান্নাতে যা মান ও অবস্থানের দিক থেকে খুবই উন্নত।
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.