সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
وَٱلشَّمۡسِ وَضُحَىٰهَا
অর্থ: শপথ সূর্যের ও তার আলোর।
তাফসীর: ১. আল্লাহ সূর্যের শপথ করলেন এবং শপথ করলেন পূর্ব দিক থেকে তা উদয়ের পর উঁচু হওয়ার সময়ের।
وَٱلۡقَمَرِ إِذَا تَلَىٰهَا
অর্থ: শপথ চাঁদের, যখন তা সূর্যাস্ত হওয়ার পর আবির্ভূত হয়।
তাফসীর: ২. তিনি শপথ করলেন চন্দ্রের যখন সূর্যাস্ত হওয়ার পর তা আবির্ভূত হয়।
وَٱلنَّهَارِ إِذَا جَلَّىٰهَا
অর্থ: শপথ দিনের, যখন তা সূর্যকে উদ্ভাসিত করে।
তাফসীর: ৩. তিনি শপথ করলেন দিবসের যখন তার আলো দিয়ে ভ‚পৃষ্ঠের সব কিছু প্রকাশিত হয়।
وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰهَا
অর্থ: শপথ রাতের, যখন তা সূর্যকে ঢেকে দেয়।
তাফসীর: ৪. শপথ করলেন রজনীর যখন তার অন্ধকার ভূপৃষ্ঠকে ঢেকে দেয়। ফলে সে অন্ধকারাচ্ছন্ন হয়ে যায়।
وَٱلسَّمَآءِ وَمَا بَنَىٰهَا
অর্থ: শপথ আসমানের এবং যিনি তা বানিয়েছেন।
তাফসীর: ৫. আরো শপথ করলেন আসমান ও তার নিপুণ নির্মাণের।
وَٱلۡأَرۡضِ وَمَا طَحَىٰهَا
অর্থ: শপথ জমিনের এবং যিনি তা বিস্তৃত করেছেন।
তাফসীর: ৬. আবার তিনি পৃথিবী ও তার বিস্তীর্ণতার শপথ করলেন। যাতে মানুষ সেখানে নিশ্চিন্তে বসবাস করতে পারে।
وَنَفۡسٖ وَمَا سَوَّىٰهَا
অর্থ: শপথ নফসের এবং যিনি তা সুবিন্যস্তভাবে গঠন করেছেন।
তাফসীর: ৭. তিনি সকল আত্মা ও সেগুলোকে সুবিন্যস্তভাবে গঠন করার শপথ করলেন।
فَأَلۡهَمَهَا فُجُورَهَا وَتَقۡوَىٰهَا
অর্থ: অতঃপর তিনি তাকে তার (বর্জনীয়) পাপ এবং তার (অবলম্বনীয়) তাকওয়ার বোধ দান করলেন।
তাফসীর: ৮. অতঃপর তাকে শিক্ষাদান ব্যতিরেকেই তাতে করণীয় সৎকর্ম ও বর্জনীয় অসৎকর্মের মানসিকতা ঢেলে দিলেন।
قَدۡ أَفۡلَحَ مَن زَكَّىٰهَا
অর্থ: নিঃসন্দেহে সে সফলকাম হয়েছে, যে তাকে পরিশুদ্ধ করেছে।
তাফসীর: ৯. অবশ্যই সে ব্যক্তি সফলকাম হবে যে নিজ আত্মাকে উন্নত স্বভাব দিয়ে সমৃদ্ধ করবে এবং বাজে স্বভাব থেকে পবিত্র রাখবে।
وَقَدۡ خَابَ مَن دَسَّىٰهَا
অর্থ: এবং সে ব্যর্থ হয়েছে, যে তাকে (নফসকে) কলুষিত করেছে।
তাফসীর: ১০. আর সে ব্যক্তি ক্ষতিগ্রস্ত হবে যে নিজ আত্মায় পাপ-পঙ্কিলতা সেঁটে দিয়ে সেটিকে কলুষিত করেছে।
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.