সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِأَصۡحَٰبِ ٱلۡفِيلِ
অর্থ: হে রাসূল! তুমি কি লক্ষ্য করে দেখনি, তোমার রব (আবরাহার) হস্তীবাহিনীর সাথে কী আচরণ করেছিলেন?
তাফসীর: ১. হে রাসূল! আপনি কি জানেন না যে, আপনার প্রতিপালক আবরাহা ও তার সাথী হস্তী বাহিনীর সাথে তখন কী আচরণ করেছেন যখন তারা কাবাঘর বিধ্বস্ত করতে চেয়েছিলো?!
أَلَمۡ يَجۡعَلۡ كَيۡدَهُمۡ فِي تَضۡلِيلٖ
অর্থ: তিনি কি তাদের (কা‘বা ঘর ধ্বংসের) ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত করেননি?
তাফসীর: ২. আল্লাহ কি তাদের ধ্বংসাত্মক চক্রান্তকে ব্যর্থ করে দেন নি?! ফলে তারা যেমন মুনুষকে কাবা থেকে বিমুখ করার স্বার্থ উদ্ধার করতে পারলো না তেমনিভাবে এর কোনরূপ ক্ষতি সাধনেও তারা ব্যর্থ হলো।
وَأَرۡسَلَ عَلَيۡهِمۡ طَيۡرًا أَبَابِيلَ
অর্থ: আর তিনি তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে (আবাবীল) পাখি প্রেরণ করেছিলেন।
তাফসীর: ৩. তাদের বিরুদ্ধে তিনি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করলেন।
تَرۡمِيهِم بِحِجَارَةٖ مِّن سِجِّيلٖ
অর্থ: যেগুলো তাদের ওপর নিক্ষেপ করেছিল পোড়ামাটির কঙ্কর।
তাফসীর: ৪. যেগুলো তাদের উপর পোড়া মাটির পাথর নিক্ষেপ করে।
فَجَعَلَهُمۡ كَعَصۡفٖ مَّأۡكُولِۭ
অর্থ: ফলে তিনি তাদেরকে (জন্তু জানোয়ারের) ভক্ষিত তৃণলতার মতো (ধ্বংস) করে দিলেন।
তাফসীর: ৫. ফলে সেগুলো হয়ে গেলো মাড়িয়ে ফেলা চর্বিত ঘাসের ন্যায়।
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.