সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
قُلۡ هُوَ ٱللَّهُ أَحَدٌ
অর্থ: হে রাসূল! তুমি বলো: তিনিই আল্লাহ, এক-অদ্বিতীয়।
তাফসীর: ১. হে রাসূল! আপনি বলুন: আল্লাহ উলূহিয়্যাতে একক। তিনি ব্যতীত অন্য কোন মা’বূদ নেই।
ٱللَّهُ ٱلصَّمَدُ
অর্থ: আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী।
তাফসীর: ২. তিনি এমন নেতা যাঁর পর্যন্ত পূর্ণতা ও সৌন্দর্যের নেতৃত্ব শেষ হয়ে গিয়েছে এবং তাঁর প্রতি গোটা সৃষ্টি জীব মুখাপেক্ষী।
لَمۡ يَلِدۡ وَلَمۡ يُولَدۡ
অর্থ: তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি।(১)
তাফসীর: ৩. যাঁকে কেউ জন্ম দেয়নি এবং তিনিও কাউকে জন্মাননি। তথা না তাঁর কোন সন্তান আছে এবং না কোন পিতা।
(১) অর্থাৎ তাঁর কোন সন্তান নেই এবং তাঁর কোন পিতাও নেই।
وَلَمۡ يَكُن لَّهُۥ كُفُوًا أَحَدُۢ
অর্থ: আর তাঁর সমতুল্য-সদৃশ কেউ নেই।
তাফসীর: ৪. না তাঁর সৃষ্টিতে তাঁর কোন সমতুল্য রয়েছে।
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.