সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
وَٱلۡمُرۡسَلَٰتِ عُرۡفٗا
অর্থ: কল্যাণের উদ্দেশ্যে (অবিরাম) প্রেরিত বাতাসের শপথ!
তাফসীর: ১. আল্লাহ ঘোড়ার গর্দানের চুল সদৃশ অবিরাম বায়ুর শপথ করলেন।
فَٱلۡعَٰصِفَٰتِ عَصۡفٗا
অর্থ: অতঃপর প্রচন্ড বেগে প্রবাহিত ঝড় হাওয়ার শপথ!
তাফসীর: ২. তিনি শপথ করলেন দ্রæত চলমান ঝড় হাওয়ার।
وَٱلنَّٰشِرَٰتِ نَشۡرٗا
অর্থ: মেঘমালা ও বৃষ্টি সঞ্চালনকারী বায়ুর শপথ!
তাফসীর: ৩. তিনি বারি বিতরণকারী বায়ুর শপথ করলেন।
فَٱلۡفَٰرِقَٰتِ فَرۡقٗا
অর্থ: অতঃপর ওহী নিয়ে অবতরণকারী ফিরিশতাদের শপথ!
তাফসীর: ৪. তিনি শপথ করলেন সেই ফিরিশতাদের যারা সত্য-মিথ্যার মধ্যে পার্থক্যকারী বিষয় নিয়ে অবতরণ করেন।
فَٱلۡمُلۡقِيَٰتِ ذِكۡرًا
অর্থ: অতঃপর উপদেশগ্রন্থ আনয়নকারী ফিরিশতার শপথ!
তাফসীর: ৫. তিনি সে সব ফিরিশতার শপথও করলেন যাঁরা ওহী নিয়ে আগমন করেন।
عُذۡرًا أَوۡ نُذۡرًا
অর্থ: অজুহাত দূরকারী এবং (আল্লাহর শাস্তি থেকে) সতর্ককারী হিসেবে।
তাফসীর: ৬. যাঁরা আল্লাহর পক্ষ থেকে মানুষের নিকট ওহী নিয়ে অবতরণ করেন কৈফিয়ত স্বরূপ কিংবা মানুষকে আল্লাহর শাস্তি থেকে সতর্ককারী স্বরূপ।
إِنَّمَا تُوعَدُونَ لَوَٰقِعٞ
অর্থ: নিশ্চয় তোমাদেরকে যে (পুনরুত্থান, হিসাব ও শাস্তির) প্ৰতিশ্রুতি দেওয়া হয়েছে, তা অবশ্যই ঘটবে।
তাফসীর: ৭. তোমাদেরকে যে পুনরুত্থান, হিসাব ও শাস্তির ভয় দেখানো হয় তা অবশ্যই সংঘটিত হবে।
فَإِذَا ٱلنُّجُومُ طُمِسَتۡ
অর্থ: যখন নক্ষত্ররাজি আলোহীন হয়ে পড়বে,
তাফসীর: ৮. যখন নক্ষত্ররাজির জ্যোতি মুছে ফেলা হবে এবং সেগুলোর আলো বিলুপ্ত হবে।
وَإِذَا ٱلسَّمَآءُ فُرِجَتۡ
অর্থ: আর যখন আকাশ বিদীর্ণ করা হবে,
তাফসীর: ৯. যখন ফিরিশতাদের অবতরণের ফলে আসমান সমূহ বিদীর্ণ হবে।
وَإِذَا ٱلۡجِبَالُ نُسِفَتۡ
অর্থ: আর যখন পাহাড়গুলো উড়িয়ে দেওয়া হবে।
তাফসীর: ১০. যখন পর্বতমালাকে আপন স্থান থেকে উঠিয়ে ফেলে সেগুলোকে চূর্ণবিচ‚র্ণ করে উড়িয়ে দেয়া হবে।
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.