সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
يَٰٓأَيُّهَا ٱلۡمُدَّثِّرُ
অর্থ: হে বস্ত্রাচ্ছাদিত (নবী)!
তাফসীর: ১. হে চাদরাচ্ছাদিত! তথা নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।
قُمۡ فَأَنذِرۡ
অর্থ: ওঠ, এবং (মানুষকে) আল্লাহর শাস্তির ভীতি প্রদর্শন করো।
তাফসীর: ২. আপনি উঠুন এবং আল্লাহর শাস্তির ভীতি প্রদর্শন করুন।
وَرَبَّكَ فَكَبِّرۡ
অর্থ: আর তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো।
তাফসীর: ৩. আপনার রবের মাহত্ত¡ বর্ণনা করুন।
وَثِيَابَكَ فَطَهِّرۡ
অর্থ: আর তোমার পোশাক-পরিচ্ছদ পবিত্র করো।
তাফসীর: ৪. নিজ অন্তরকে পাপ থেকে আর পোশাককে নাপাকী থেকে পবিত্র করুন।
وَٱلرُّجۡزَ فَٱهۡجُرۡ
অর্থ: আর অপবিত্রতা (শিরক) বর্জন করো।
তাফসীর: ৫. তেমনিভাবে মূর্তিপূজা থেকে দূরে থাকুন।
وَلَا تَمۡنُن تَسۡتَكۡثِرُ
অর্থ: আর অধিক নেক আমল দ্বারা স্বীয় রবের ওপর অনুগ্রহ প্রদর্শন করো না।(১)
তাফসীর: ৬. নিজ রবের উপর প্রচুর নেক আমল দ্বারা অনুগ্রহ প্রদর্শন করবেন না।
(১) আয়াতের আরেকটি অর্থ হতে পারে: অধিক পাওয়ার আশায় কারো প্রতি ইহসান করো না; বরং নিঃস্বাৰ্থভাবে অন্যের প্রতি ইহসান করো।
وَلِرَبِّكَ فَٱصۡبِرۡ
অর্থ: আর(২) তোমার রবের উদ্দেশ্যে ধৈর্যধারণ করো।
তাফসীর: ৭. নিজের উপর পতিত কষ্টের জন্য আল্লাহর উদ্দেশ্যে ধৈর্য ধারণ করুন।
(২) নিজের ওপর পতিত কষ্টের জন্যে।
فَإِذَا نُقِرَ فِي ٱلنَّاقُورِ
অর্থ: অতঃপর যখন (দ্বিতীয়বার) শিঙ্গায় ফুঁক দেওয়া হবে,
তাফসীর: ৮. অতঃপর যখন দ্বিতীয়বারের মতো শিঙ্গায় ফুৎকার দেয়া হবে।
فَذَٰلِكَ يَوۡمَئِذٖ يَوۡمٌ عَسِيرٌ
অর্থ: আর সেদিন হবে কঠিন সংকটের দিন।
তাফসীর: ৯. সে দিন হবে কঠিন এক দিন।
عَلَى ٱلۡكَٰفِرِينَ غَيۡرُ يَسِيرٖ
অর্থ: যা কাফিরদের জন্য সহজ নয়।
তাফসীর: ১০. যা আল্লাহ ও তদীয় রাসূলদেরকে অস্বীকারকারীদের উপর অসাধারণ হবে।
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.