সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
وَٱلتِّينِ وَٱلزَّيۡتُونِ
অর্থ: শপথ ‘তীন (ডুমুর) ও যায়তূন (জলপাই) ’ এর।
তাফসীর: ১. আল্লাহ শপথ করলেন ডুমুর ও তা উৎপন্ন হওয়ার স্থানের। আরো শপথ করলেন জলপাই ও তা উৎপন্ন হওয়ার স্থানের। যা জেরুজালিমের ভ‚মীতে। যথায় আবির্ভ‚ত হয়েছেন ঈসা (আলাইহিস-সালাম)।
وَطُورِ سِينِينَ
অর্থ: শপথ ‘সিনাই’ পর্বতের,
তাফসীর: ২. তিনি শপথ করলেন সাইনা পাহাড়ের। যথায় তিনি তাঁর নবী মূসা (আলাইহিস-সালাম) এর সাথে সংলাপ করেন।
وَهَٰذَا ٱلۡبَلَدِ ٱلۡأَمِينِ
অর্থ: শপথ এই নিরাপদ নগরীর (মক্কার)।
তাফসীর: ৩. তিনি শপথ করলেন সম্মানিত নগরী মক্কার। যথায় কেউ প্রবেশ করলে সে নিরাপদ হয়ে যায়। যথায় আবিভর্‚ত হয়েছেন মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।
لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِيٓ أَحۡسَنِ تَقۡوِيمٖ
অর্থ: অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি সর্বোত্তম গঠনে।
তাফসীর: ৪. নিশ্চয়ই আমি মানুষকে সৃষ্টি করেছি মানানসই গঠনে ও সুন্দরতম সৌষ্ঠবে।
ثُمَّ رَدَدۡنَٰهُ أَسۡفَلَ سَٰفِلِينَ
অর্থ: তারপর আমি তাকে ফিরিয়ে দিয়েছি হীনদের হীনতম রূপে।(১)
তাফসীর: ৫. অতঃপর আমি তাকে দুনিয়াতে ফিরিয়ে দিয়েছি বার্ধক্য ও হীনতার দিকে। ফলে সে তার শরীর দিয়ে কোনরূপ উপকার লাভ করতে পারে না। তেমনিভাবে তার স্বভাব বিকৃত হয়ে গেলে এবং সে জাহান্নামে চলে গেলেও তা দিয়ে কোনরূপ উপকার লাভ করতে পারবে না।
(১) আয়াতে দুটি অর্থ হতে পারে: আমি তাকে দুনিয়াতে যৌবনের পর বার্ধক্যে ফিরিয়ে দিয়েছি, অথবা তার কুফরির কারণে আমি তাকে জাহান্নামের সর্বনিম্ন পর্যায়ের দিকে ফিরিয়ে দিয়েছি।
إِلَّا ٱلَّذِينَ ءَامَنُواْ وَعَمِلُواْ ٱلصَّٰلِحَٰتِ فَلَهُمۡ أَجۡرٌ غَيۡرُ مَمۡنُونٖ
অর্থ: তবে যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন পুরস্কার (জান্নাত)।
তাফসীর: ৬. তবে যারা আল্লাহর ঈমান এনেছে এবং নেক আমল করেছে তারা যদিও বৃদ্ধ হয় তবুও তাদের জন্য রয়েছে অবারিত প্রতিদান তথা জান্নাত। কেননা, তারা নিজেদের আত্মাকে পরিচ্ছন্ন করেছে।
فَمَا يُكَذِّبُكَ بَعۡدُ بِٱلدِّينِ
অর্থ: সুতরাং, হে মানুষ! এত নিদর্শনাবলি প্রত্যক্ষ করার পরে) এরপরও কীসে তোমাকে কর্মফল দিবস সম্পর্কে অবিশ্বাসী করে তোলে?
তাফসীর: ৭. হে মানুষ! তুমি তাঁর এতো সব ক্ষতার নিদর্শনাবলী প্রত্যক্ষ করার পরও কোন্ বস্তু তোমাকে প্রতিদান দিবস সম্পর্কে অবিশ্বাসী করে?!
أَلَيۡسَ ٱللَّهُ بِأَحۡكَمِ ٱلۡحَٰكِمِينَ
অর্থ: আল্লাহ কি বিচারকদের সর্বশ্রেষ্ঠ বিচারক নন?
তাফসীর: ৮. আল্লাহ কি কিয়ামত দিবসকে প্রতিদান দিবস হিসাবে নির্ধারণ করে সর্বাপেক্ষা বড় প্রজ্ঞাবান ও ইনসাফপরায়ণের কাজ করেননি?! এ কথা কি বিবেক সম্মত যে, আল্লাহ তাঁর বান্দাদেরকে কোনরূপ বিচার ব্যতিরেকেই অযথা ছেড়ে দিবেন?! ফলে তিনি উত্তম আমলকারীকে উত্তম প্রতিদান আর মন্দ আমলকারীকে মন্দ প্রতিদান দিবেন না?!
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.