সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
عَمَّ يَتَسَآءَلُونَ
অর্থ: তারা কী বিষয় সম্পর্কে একে অপরকে জিজ্ঞাসাবাদ করছে?
তাফসীর: ১. এ সব মুশরিকদের প্রতি আল্লাহ তদীয় রাসূল মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কে প্রেরণ করার পর তারা আবার কী বিষয়ে আপোসে জিজ্ঞাসাবাদ করছে?!
عَنِ ٱلنَّبَإِ ٱلۡعَظِيمِ
অর্থ: সেই মহাসংবাদ সম্পর্কে,(১)
তাফসীর: ২. তারা পরস্পর একটি মস্তবড় সংবাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছে। আর তা হলো মূলতঃ এ কুরআন যা পুনরুত্থানের সংবাদ নিয়ে তাদের রাসূলের উপর অবতীর্ণ হয়েছে।
(১) অর্থাৎ মহাসংবাদটি বলতে আল-কুরআন অথবা কিয়ামতকে বুঝানো হয়েছে।
ٱلَّذِي هُمۡ فِيهِ مُخۡتَلِفُونَ
অর্থ: যে বিষয়ে তারা মতভেদ করছে।(২)
তাফসীর: ৩. এ সেই কুরআন যে সম্পর্কে তারা এ নিয়ে দ্বিধা-দ্ব›েদ্ব রয়েছে যে, এটি কি যাদু, কবিতা, জ্যোতির্বিদ্যা, না কি পূর্বেকার লোকজনের কিংবদন্তী।
(২) অর্থাৎ এ আল-কুরআন সম্পর্কে তারা মতভেদে করছে যে, এটি কি যাদু, কবিতা, জ্যোতির্বিদ্যা, না কি পূর্বেকার লোকজনের কাহিনী?
كَلَّا سَيَعۡلَمُونَ
অর্থ: কখনো না, অচিরেই তারা জানতে পারবে।
তাফসীর: ৪. বস্তুতঃ বিষয়টি তেমন নয় যেমনটি তারা ধারণা করছে। অচিরেই এ সব কুরআন অস্বীকারকারী তাদের নিকৃষ্টতম পরিণাম সম্পর্কে অবগত হবে।
ثُمَّ كَلَّا سَيَعۡلَمُونَ
অর্থ: তারপর কখনোই না, তারা অচিরেই জানতে পারবে।
তাফসীর: ৫. অতঃপর তারা এ ব্যাপারে আরো সুনিশ্চিত হবে।
أَلَمۡ نَجۡعَلِ ٱلۡأَرۡضَ مِهَٰدٗا
অর্থ: আমি কি জমিনকে তাদের জন্যে শয্যা বানাইনি?
তাফসীর: ৬. আমি কি যমীনকে তাদের জন্য সুবিন্যস্ত করে তাদের বসবাসের উপযোগী করি নি?!
وَٱلۡجِبَالَ أَوۡتَادٗا
অর্থ: আর পর্বতসমূহকে পেরেক?
তাফসীর: ৭. আমি এর উপরে স্থাপিত পাহাড়কে পেরেক বানিয়েছি। যা সেটিকে নড়াচড়া থেকে রক্ষা করে।
وَخَلَقۡنَٰكُمۡ أَزۡوَٰجٗا
অর্থ: আর আমি তোমাদেরকে সৃষ্টি করেছি (নারী-পুরুষে) জোড়ায় জোড়ায়।
তাফসীর: ৮. হে মানব সমাজ! আমি তোমাদেরকে পুরুষ ও নারী উভয় প্রকারে সৃষ্টি করেছি।
وَجَعَلۡنَا نَوۡمَكُمۡ سُبَاتٗا
অর্থ: আর আমি তোমাদের নিদ্রাকে (কর্মবিরতীর মাধ্যমে) বানিয়েছি বিশ্রাম।
তাফসীর: ৯. আমি তোমাদের জন্য নিদ্রাকে বানিয়েছি কর্মবিরতীর মাধ্যমে বিশ্রাম স্বরূপ।
وَجَعَلۡنَا ٱلَّيۡلَ لِبَاسٗا
অর্থ: আর আমি রাতকে আবরণ করেছি।
তাফসীর: ১০. আমি রাত্রিকে অন্ধকারাচ্ছন্ন করে তোমাদের জন্য আচ্ছাদন বানিয়েছি। যেমনিভাবে পোশাকের মাধ্যমে তোমরা নিজেদের লজ্জাস্থান ঢেকে থাকো।
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.