সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
وَٱلَّيۡلِ إِذَا يَغۡشَىٰ
অর্থ: শপথ রাতের, যখন তা (অন্ধকার দিয়ে সবকিছু) ঢেকে দেয়।
তাফসীর: ১. আল্লাহ রাতের শপথ করেছেন যখন সে তার অন্ধকার দিয়ে আসমান ও যমীনের মধ্যবর্তী স্থান আচ্ছন্ন করে ফেলে।
وَٱلنَّهَارِ إِذَا تَجَلَّىٰ
অর্থ: শপথ দিনের, যখন তা আলোকিত হয়।
তাফসীর: ২. শপথ করলেন দিবসের যখন তা সমুজ্জ্বল হয় ও প্রকাশ পায়।
وَمَا خَلَقَ ٱلذَّكَرَ وَٱلۡأُنثَىٰٓ
অর্থ: শপথ তাঁর, যিনি নর ও নারী সৃষ্টি করেছেন।
তাফসীর: ৩. তিনি শপথ করলেন সৃষ্টির উভয় প্রকার নর-নারীর।
إِنَّ سَعۡيَكُمۡ لَشَتَّىٰ
অর্থ: হে মানব সমাজ! নিশ্চয় তোমাদের কর্মপ্রচেষ্টা বিভিন্ন ধরনের।(১)
তাফসীর: ৪. হে মানব সমাজ! তোমাদের আমল বস্তুতঃ বিভিন্নরূপী। তাতে রয়েছে পুণ্যসমূহ যা জান্নাতে প্রবেশের উপায়। আবার তাতে রয়েছে পাপাচার যা জাহান্নামে যাওয়ার উপায়।
(১) অর্থাৎ কেউ ভালো কাজ করে, যা জান্নাতে প্রবেশের উপায়। আবার কেউ খারাপ কাজ করে, যা জাহান্নামে যাওয়ার উপায়।
فَأَمَّا مَنۡ أَعۡطَىٰ وَٱتَّقَىٰ
অর্থ: সুতরাং যে দান করলো এবং তাকওয়া অবলম্বন করলো,
তাফসীর: ৫. অতএব, যে ব্যক্তি অপরিহার্য খাতে তথা যাকাত, ভরণ-পোষণ ও কাফফারা দান করলো এবং আল্লাহর নিষেধকৃত বিষয়াদি থেকে সতর্ক থাকলো।
وَصَدَّقَ بِٱلۡحُسۡنَىٰ
অর্থ: আর উত্তম বিষয়কে সত্য বলে গ্রহণ করলো,
তাফসীর: ৬. আর আল্লাহ প্রতিফল হিসাবে যা দান করার অঙ্গীকার করেছেন সেটিকে সত্যায়ন করলো।
فَسَنُيَسِّرُهُۥ لِلۡيُسۡرَىٰ
অর্থ: তাহলে আমি তার জন্য সহজ পথে চলা(২) সুগম করে দিবো।
তাফসীর: ৭. অচিরেই আমি তার জন্য নেক আমল করা ও আল্লাহর পথে ব্যয় করা সহজ করে দেবো।
(২) অর্থাৎ নেক আমল করা ও আল্লাহর পথে ব্যয় করা সহজ করে দিবো।
وَأَمَّا مَنۢ بَخِلَ وَٱسۡتَغۡنَىٰ
অর্থ: পক্ষান্তরে যে (আল্লাহর পথে ব্যয় না করে) কার্পণ্য করলো এবং নিজেকে স্বয়ংসম্পূর্ণ (অমুখাপেক্ষী) মনে করলো,
তাফসীর: ৮. পক্ষান্তরে যে ব্যক্তি নিজ সম্পদ প্রয়োজনীয় খাতে ব্যয় করে না এবং তার সম্পদ নিয়ে সে আল্লাহ থেকে বেপরওয়া থাকে এবং তাঁর নিকট কোনরূপ অনুগ্রহ কামনা করে না।
وَكَذَّبَ بِٱلۡحُسۡنَىٰ
অর্থ: আর উত্তম বিষয়কে মিথ্যারোপ করলো,
তাফসীর: ৯. উপরন্তু সে আল্লাহ প্রতিফল দান ও তাঁর পথে ব্যয় করার যে সওয়াব দানের অঙ্গীকার করেছেন সেটির প্রতি মিথ্যারোপ করে।
فَسَنُيَسِّرُهُۥ لِلۡعُسۡرَىٰ
অর্থ: তবে আমি তার জন্য কঠিন পথে চলা(৩) সুগম করে দিবো।
তাফসীর: ১০. আমি তার জন্য অপকর্ম করা সহজ এবং পুণ্যের কাজ কঠিন করে দেবো।
(৩) অর্থাৎ অন্যায়-অপকর্ম করা সহজ এবং নেক আমল করা কঠিন করে দিবো।
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.