সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
وَٱلۡعَٰدِيَٰتِ ضَبۡحٗا
অর্থ: শপথ ঊর্ধশ্বাসে দৌড়ানো ঘোড়াসমূহের,
তাফসীর: ১. আল্লাহ ওই সব অশ্বরাজির নামে শপথ করলেন যেগুলো ক্ষিপ্র গতিতে দৌড়ানোর সময় তার ঊর্ধ্বশ্বাসের শব্দ শ্রæতিগোচর হয়।
فَٱلۡمُورِيَٰتِ قَدۡحٗا
অর্থ: অতঃপর শপথ সেই ঘোড়াসমূহের, যেগুলোর (পাথরে) ক্ষুরের আঘাতে অগ্নি-স্ফুলিঙ্গ ছড়ায়।
তাফসীর: ২. তিনি শপথ করলেন সেই অশ্বরাজির যেগুলো পাথরে প্রচÐ ক্ষুরাঘাতে অগ্নিস্ফুলিঙ্গ বিচ্ছুরিত করে।
فَٱلۡمُغِيرَٰتِ صُبۡحٗا
অর্থ: অতঃপর শপথ সেই ঘোড়াসমূহের, যেগুলো প্রভাতে (শত্রুর ওপর) অতর্কিতে আক্রমণ করে,
তাফসীর: ৩. তিনি শপথ করলেন সেই অশ্বরাজির যেগুলো প্রভাতকালে শত্রæর উপর আক্রমণ করে।
فَأَثَرۡنَ بِهِۦ نَقۡعٗا
অর্থ: অতঃপর তারা (খুরের আঘাতে) ধুলোর মেঘ উড়িয়ে দেয়।
তাফসীর: ৪. ফলে দৌড়ের মাধ্যমে সেগুলো ধুলি উৎক্ষিপ্ত করে।
فَوَسَطۡنَ بِهِۦ جَمۡعًا
অর্থ: অতঃপর সেগুলো তার আরোহীদেরকে নিয়ে শত্রুদলের ভেতরে ঢুকে পড়ে,
তাফসীর: ৫. অতঃপর সেগুলোর আরোহীদেরকে নিয়ে শত্রæদলের মাঝে ঢুকে পড়ে।
إِنَّ ٱلۡإِنسَٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٞ
অর্থ: নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ।
তাফসীর: ৬. নিশ্চয়ই মানুষ তার রবের পছন্দসই কল্যাণ কাজে শক্তরূপে বাধ সাধে।
وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٞ
অর্থ: আর নিশ্চয় সে এ বিষয়ে (নিজেই) সাক্ষী।
তাফসীর: ৭. সেই তার এই বাধসাধার উপর সাক্ষী রয়েছে। কারণ, বিষয়টি এতোটা পরিষ্কার যে, তা অস্বীকার করার কোন উপায় নাই।
وَإِنَّهُۥ لِحُبِّ ٱلۡخَيۡرِ لَشَدِيدٌ
অর্থ: আর নিশ্চয় ধন-সম্পদের আসক্তিতে সে প্রবল।(১)
তাফসীর: ৮. সে সম্পদের প্রতি অতিরিক্ত আসক্তির দরুন তা ব্যয়ে কার্পণ্য করে।
(১) অর্থাৎ ধন-সম্পদের প্রতি অতিরিক্ত আসক্তির কারণে তা ব্যয়ে কার্পণ্য করে।
۞ أَفَلَا يَعۡلَمُ إِذَا بُعۡثِرَ مَا فِي ٱلۡقُبُورِ
অর্থ: তবে কি সে জানে না, যখন কবরসমূহে যা আছে তা বের করে আনা হবে?
তাফসীর: ৯. দুনিয়ার জীবন কর্তৃক প্রতারিত এ মানুষ কি জানে না যে, আল্লাহ যখন কবরস্থ লোকগুলোকে পুনরুত্থিত করবেন এবং তাদেরকে হিসাব ও প্রতিদানের উদ্দেশ্যে জমিন থেকে বের করবেন তখনকার অবস্থা সত্যিই তার ধারণাতীত হবে।
وَحُصِّلَ مَا فِي ٱلصُّدُورِ
অর্থ: আর অন্তরে যা (গোপন) আছে তা প্রকাশিত হবে।
তাফসীর: ১০. যখন অন্তঃকরণগুলোতে যে সব উদ্দেশ্য ও বিশ্বাস ইত্যাদি রয়েছে তা প্রকাশ করা হবে।
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.