সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
وَٱلسَّمَآءِ وَٱلطَّارِقِ
অর্থ: শপথ আসমানের ও রাতে আগমনকারীর (নক্ষত্রের)!
তাফসীর: ১. আল্লাহ আসমান ও রাতে আবির্ভূত নক্ষত্রের শপথ করলেন।
وَمَآ أَدۡرَىٰكَ مَا ٱلطَّارِقُ
অর্থ: হে রাসূল! কিসে তোমাকে জানাবে রাতে আগমনকারী কী?
তাফসীর: ২. হে রাসূল! আপনি কি জানেন এ মহা তারকা সম্পর্কে?!
ٱلنَّجۡمُ ٱلثَّاقِبُ
অর্থ: উজ্জ্বল নক্ষত্র।
তাফসীর: ৩. এটি দীপ্তিমান নক্ষত্র।
إِن كُلُّ نَفۡسٖ لَّمَّا عَلَيۡهَا حَافِظٞ
অর্থ: প্রত্যেক জীবের ওপরই রয়েছে সংরক্ষক (ফিরিশতা)।
তাফসীর: ৪. প্রত্যেকের জন্যে একজন ফিরিশতা নিয়োজিত রয়েছেন যিনি কিয়ামত দিবসের হিসাবের জন্য আমল সংরক্ষণ করেন।
فَلۡيَنظُرِ ٱلۡإِنسَٰنُ مِمَّ خُلِقَ
অর্থ: অতএব মানুষের চিন্তা করে দেখা উচিত, তাকে কী থেকে সৃষ্টি করা হয়েছে?
তাফসীর: ৫. সুতরাং মানুষের ভেবে দেখা উচিৎ যে, তাকে কী বস্তু থেকে আল্লাহ সৃষ্টি করেছেন। যেন তার নিকট আল্লাহর অপার ক্ষমতা এবং মানুষের দীনতা প্রকাশ পায়।
خُلِقَ مِن مَّآءٖ دَافِقٖ
অর্থ: তাকে সৃষ্টি করা হয়েছে দ্রুতবেগে নির্গত পানি (বীর্য) থেকে।
তাফসীর: ৬. আল্লাহ তাকে সৃষ্টি করেছেন গর্ভাশয়ে সবেগে স্খলিত পানি থেকে।
يَخۡرُجُ مِنۢ بَيۡنِ ٱلصُّلۡبِ وَٱلتَّرَآئِبِ
অর্থ: যা নির্গত হয় (পুরুষের) মেরুদন্ড ও (নারীর) বুকের হাঁড়ের মধ্য থেকে।
তাফসীর: ৭. উক্ত পানি নির্গত হয় পুরুষের মেরুদÐ ও পিঞ্জরাস্থির মধ্য হতে।
إِنَّهُۥ عَلَىٰ رَجۡعِهِۦ لَقَادِرٞ
অর্থ: নিশ্চয় তিনি তাকে (১) ফিরিয়ে আনতে সক্ষম।
তাফসীর: ৮. যিনি তাকে এ অবহেলিত পানি দিয়ে সৃষ্টি করেছেন তিনি তাকে হিসাব ও প্রতিদানের উদ্দেশ্যে তার মৃত্যুর পর পূর্বের অবস্থায় ফিরিয়ে আনতে সক্ষম।
(১) মৃত্যুর পর পূর্বের অবস্থায়।
يَوۡمَ تُبۡلَى ٱلسَّرَآئِرُ
অর্থ: যেদিন (তার) গোপন বিষয়াদি পরীক্ষা করা হবে।
তাফসীর: ৯. সে দিন গোপন বিষয়াদি নিরীক্ষণ করা হবে। ফলে অন্তরগুলো যে সব কামনা ও বিশ্বাস প্রভৃতি পোষণ করতো তা প্রকাশ পাবে। তাতে এগুলোর মধ্যকার ভালো-মন্দের পার্থক্য হবে।
فَمَا لَهُۥ مِن قُوَّةٖ وَلَا نَاصِرٖ
অর্থ: তখন (২) তার কোন শক্তি এবং সাহায্যকারীও থাকবে না।
তাফসীর: ১০. তখন কোন মানুষের পক্ষে আল্লাহর শাস্তি থেকে নিজেকে রক্ষা করা যেমন সম্ভব হবে না তেমনিভাবে তাকে সহযোগিতাকারীও কেউ থাকবে না।
(২) আল্লাহর শাস্তি থেকে নিজেকে রক্ষা করতে।
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.