সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
وَٱلنَّٰزِعَٰتِ غَرۡقٗا
অর্থ: শপথ নির্মমভাবে (কাফিরদের রূহ) উৎপাটনকারী ফিরিশতাদের।
তাফসীর: ১. আল্লাহ ওই সব ফিরিশতার শপথ করলেন যারা নির্মমভাবে সজোরে কাফিরদের প্রাণ টেনে বের করেন।
وَٱلنَّٰشِطَٰتِ نَشۡطٗا
অর্থ: আর শপথ মৃদুভাবে (মু'মিনদের রূহ) বন্ধনমুক্তকারী ফিরিশতাদের।
তাফসীর: ২. তিনি ওই সব ফিরিশতাদেরও শপথ করলেন যারা মৃদুভাবে মুমিনদের প্রাণ গ্রহণ করেন।
وَٱلسَّٰبِحَٰتِ سَبۡحٗا
অর্থ: আর শপথ সেই ফিরিশতাদের, যারা (আল্লাহর নির্দেশ পালনে) দ্রুতবেগে সাঁতরে চলে।
তাফসীর: ৩. তিনি সে সব ফিরিশতাদেরও শপথ করলেন যারা আল্লাহর নির্দেশে আসমান থেকে যমীনে সন্তরণ করেন।
فَٱلسَّٰبِقَٰتِ سَبۡقٗا
অর্থ: আরো শপথ (আল্লাহর নির্দেশ পালনে) তীব্র গতিতে এগিয়ে চলা ফিরিশতাদের।
তাফসীর: ৪. তিনি আরো শপথ করলেন সে সব ফিরিশতার যারা আল্লাহর নির্দেশ পালনে তীব্র গতিতে অগ্রসর হোন।
فَٱلۡمُدَبِّرَٰتِ أَمۡرٗا
অর্থ: অতঃপর শপথ সকল কার্যনির্বাহকারী ফিরিশতাদের।
তাফসীর: ৫. অতঃপর শপথ করলেন সে সব ফিরিশতার যারা আল্লাহর নির্দেশিত সকল ফায়সালা নির্বাহ করেন তথা বান্দাদের আমলনামার উদ্দেশ্যে নিয়োজিত ফিরিশতাগণ। তিনি এ সবের নামে শপথ করলেন এ মর্মে যে, তিনি তাদের সবাইকে হিসাব ও প্রতিদানের উদ্দেশ্যে অবশ্যই পুনরুত্থিত করবেন।
يَوۡمَ تَرۡجُفُ ٱلرَّاجِفَةُ
অর্থ: সেদিন (শিঙ্গায় প্রথম ফুৎকারে) জমিন প্রকম্পিত হবে।
তাফসীর: ৬. সে দিন শিঙ্গায় প্রথম ফুৎকারে যমীন প্রকম্পিত হবে।
تَتۡبَعُهَا ٱلرَّادِفَةُ
অর্থ: তাকে অনুসরণ করবে দ্বিতীয় কম্পনকারী (শিঙ্গাধ্বনি)।
তাফসীর: ৭. এরপর আসবে দ্বিতীয় শিঙ্গাধ্বনি।
قُلُوبٞ يَوۡمَئِذٖ وَاجِفَةٌ
অর্থ: সেদিন অনেক হৃদয় ভীত-সন্ত্রস্ত হবে।
তাফসীর: ৮. সে দিন কিছু মানুষের অন্তর হবে ভীত-সন্ত্রস্ত।
أَبۡصَٰرُهَا خَٰشِعَةٞ
অর্থ: তাদের দৃষ্টিসমূহ (অপমানে) অবনত থাকবে।
তাফসীর: ৯. তাদের দৃষ্টিসমূহে অপমানের ছাপ পরিদৃষ্ট হবে।
يَقُولُونَ أَءِنَّا لَمَرۡدُودُونَ فِي ٱلۡحَافِرَةِ
অর্থ: তারা বলে, ‘আমরা কি সত্যিই (মৃত্যুর পর) আবার আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হব?’
তাফসীর: ১০. তারা বলতো, আমরা মারা যাওয়ার পর কি আবার নতুন জীবনে ফিরে যাবো?!
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.