সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
سَأَلَ سَآئِلُۢ بِعَذَابٖ وَاقِعٖ
অর্থ: একজন প্রশ্নকারী(১) সেই অবধারিত শাস্তি কামনা করে প্রশ্ন করল।
তাফসীর: ১. একজন মুশরিক তার নিজের ও তার জাতির জন্য শাস্তির বদদু‘আ করলো। বাস্তবে যদি তা সত্যি হয়ে থাকে। মূলতঃ এটি তার পক্ষ থেকে ঠাট্টামাত্র। অথচ কিয়ামত দিবসে তা সংঘটিত হবেই।
(১) নদর ইবন হারিস।
لِّلۡكَٰفِرِينَ لَيۡسَ لَهُۥ دَافِعٞ
অর্থ: যা কাফিরদের জন্যে অবধারিত, যার কোন প্রতিরোধকারী নেই।
তাফসীর: ২. যা আল্লাহকে অবিশ্বাসীদের জন্য অবধারিত। যে শাস্তিকে প্রতিহত করার কেউ নেই।
مِّنَ ٱللَّهِ ذِي ٱلۡمَعَارِجِ
অর্থ: এটি (এ শাস্তি আসবে) আল্লাহর পক্ষ থেকে, যিনি ঊর্ধ্বারোহণের সোপানসমূহের অধিকারী,
তাফসীর: ৩. এটি আল্লাহর পক্ষ থেকে। যিনি উচ্চাসন, সিঁড়ি, অনুগ্রহ ও নিয়ামতসমূহের মালিক।
تَعۡرُجُ ٱلۡمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ إِلَيۡهِ فِي يَوۡمٖ كَانَ مِقۡدَارُهُۥ خَمۡسِينَ أَلۡفَ سَنَةٖ
অর্থ: ফিরিশতাগণ ও রূহ (জিবরীল) এমন এক দিনে আল্লাহর পানে ঊর্ধ্বগামী হবে, যার পরিমাণ (দুনিয়ার সময় গণনা হিসেবে) পঞ্চাশ হাজার বছর।
তাফসীর: ৪. তাঁর প্রতি ফিরিশতাগণ ও জিবরীল কিয়ামত দিবসে এ সব সিঁড়ি বেয়ে আরোহণ করবেন। যে দিবসটি পঞ্চাশ হাজার বছর সমপরিমাণ দীর্ঘ হবে।
فَٱصۡبِرۡ صَبۡرٗا جَمِيلًا
অর্থ: কাজেই, (হে রাসূল!) তুমি উত্তমরূপে ধৈর্যধারণ করো।
তাফসীর: ৫. তাই হে রাসূল! আপনি ধৈর্য ধারণ করুন। যাতে কোনরূপ হাহুতাশ কিংবা অভিযোগ থাকবে না।
إِنَّهُمۡ يَرَوۡنَهُۥ بَعِيدٗا
অর্থ: তারা (ঐ দিনের) শাস্তিকে সুদূর (ও অসম্ভব) মনে করে,
তাফসীর: ৬. তারা শাস্তি সংঘটিত হওয়াকে দূরবর্তী ও অসম্ভব মনে করে থাকে।
وَنَرَىٰهُ قَرِيبٗا
অর্থ: অথচ আমি দেখছি তা আসন্ন।
তাফসীর: ৭. আর আমি সেটিকে নিকটবর্তী ও অবশ্যম্ভাবী বলে দেখি।
يَوۡمَ تَكُونُ ٱلسَّمَآءُ كَٱلۡمُهۡلِ
অর্থ: সেদিন আসমান হয়ে যাবে গলিত ধাতুর ন্যায়।
তাফসীর: ৮. সে দিন আকাশ বিগলিত তামা ও সোনা ইত্যাদির মতো হবে।
وَتَكُونُ ٱلۡجِبَالُ كَٱلۡعِهۡنِ
অর্থ: এবং পাহাড়সমূহ হয়ে যাবে ধুনিত রঙিন পশমের ন্যায়।
তাফসীর: ৯. আর পাহাড়সমূহ পশমের মতো হালকা হয়ে যাবে।
وَلَا يَسۡـَٔلُ حَمِيمٌ حَمِيمٗا
অর্থ: আর (সেদিন) এক অন্তরঙ্গ বন্ধু অপর অন্তরঙ্গ বন্ধুর খোঁজ নিবে না।
তাফসীর: ১০. কোন নিকটাত্মীয় আপনজনের কথা জিজ্ঞেস করবে না। কেননা, প্রত্যেকেই নিজকে নিয়ে ব্যস্ত থাকবে।
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.