সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
وَٱلۡفَجۡرِ
অর্থ: শপথ ফজরের,
তাফসীর: ১. মহান আল্লাহ ফজরের শপথ করলেন।
وَلَيَالٍ عَشۡرٖ
অর্থ: শপথ (যুলহাজ্জের প্রথম) দশ রাতের,
তাফসীর: ২. তিনি যুলহাজ্জের প্রথম দশ রজনীর শপথ করলেন।
وَٱلشَّفۡعِ وَٱلۡوَتۡرِ
অর্থ: শপথ জোড় ও বিজোড়ের।(১)
তাফসীর: ৩. শপথ জোড় ও বেজোড়ের।
(১) জোড় এর অর্থ ইয়াওমুন্নাহর (কুরবানীর দিন) এবং বেজোড় এর অর্থ আরাফা দিবস অথবা জোড় বলে সকল জোড় সালাত আর বেজোড় বলে বিতর ও মাগরিবের সালাত অথবা জোড় বলে সমগ্র সৃষ্টজগত এবং বিজোড় বলে আল্লাহকে বুঝানো হয়েছে।
وَٱلَّيۡلِ إِذَا يَسۡرِ
অর্থ: শপথ রাতের, যখন তা বিদায় নেয়।
তাফসীর: ৪. শপথ রাতের যখন তা আগমনপূর্বক অবস্থানের পর গত হতে থাকে। এ সব শপথের জবাব হলো, অবশ্যই তোমাদের আমলসমূহের প্রতিদান দেয়া হবে।
هَلۡ فِي ذَٰلِكَ قَسَمٞ لِّذِي حِجۡرٍ
অর্থ: নিশ্চয়ই এগুলোর মধ্যে কি বোধশক্তিসম্পন্ন ব্যক্তির জন্য শপথ রাখা হয়েছে?
তাফসীর: ৫. উল্লেখিত এ সব শপথের মধ্যে কি এমন কোন শপথ আছে যা বিবেকবানকে প্রবোধ দিতে পারে?!
أَلَمۡ تَرَ كَيۡفَ فَعَلَ رَبُّكَ بِعَادٍ
অর্থ: হে রাসূল! তুমি কি দেখোনি তোমার রব কিরূপ আচরণ করেছেন, ‘আদ জাতির সাথে?
তাফসীর: ৬. হে রাসূল! আপনি কি দেখেন নি যে, আপনার প্রতিপালক হূদ জাতি আদের সাথে তাদের রাসূলের প্রতি মিথ্যারোপের দরুন কীরূপ আচরণ করেছেন?!
إِرَمَ ذَاتِ ٱلۡعِمَادِ
অর্থ: (যারা ছিলো) ইরাম গোত্রভুক্ত, তারা ছিল সুউচ্চ স্তম্ভের (মতো দেহাবয়বের) অধিকারী?
তাফসীর: ৭. আদ গোত্র হলো তাদের দাদা সুদীর্ঘ দেহের অধিকারী ইরামের প্রতি সম্বন্ধিত।
ٱلَّتِي لَمۡ يُخۡلَقۡ مِثۡلُهَا فِي ٱلۡبِلَٰدِ
অর্থ: যাদের সমতুল্য (অন্য কোন জাতিকে) কোন দেশে সৃষ্টি করা হয়নি।
তাফসীর: ৮. যার অবিকল অন্য কোন জাতিকে আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেন নি।
وَثَمُودَ ٱلَّذِينَ جَابُواْ ٱلصَّخۡرَ بِٱلۡوَادِ
অর্থ: আর (তোমার রব কীরূপ আচরণ করেছিলেন) সামূদ সম্প্রদায়ের প্রতি, যারা উপত্যকায় পাথর কেটে বাড়ি ঘর নির্মাণ করেছিল?
তাফসীর: ৯. আপনি কি দেখেন নি যে, আপনার প্রতিপালক কীরূপ আচরণ করেছেন সালেহ জাতি সামূদের সাথে। যারা পর্বতমালার পাথর কেটে তা দিয়ে গৃহ নির্মাণ করে।
وَفِرۡعَوۡنَ ذِي ٱلۡأَوۡتَادِ
অর্থ: আর কীলক গেঁথে শাস্তি প্রদানকারী ফির‘আউনের প্রতি?
তাফসীর: ১০. আপনি কি দেখেন নি যে, আপনার প্রতিপালক ফিরআউনের সাথে কীরূপ আচরণ করেছেন। যে মানুষকে শাস্তি দেয়ার জন্য বহু সৈন্যসামন্তের মালিক হয়েছে?
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.