সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
وَٱلطُّورِ
অর্থ: শপথ তূর পর্বতের,
তাফসীর: ১. আল্লাহ সেই পাহাড়ের নামে শপথ করলেন যার উপর তিনি মূসা (আলাইহিস-সালাম) এর সাথে কথা বলেছেন।
وَكِتَٰبٖ مَّسۡطُورٖ
অর্থ: শপথ লিখিত কিতাবের,
তাফসীর: ২. তিনি সেই কিতাবের শপথ করলেন যা লিখিত।
فِي رَقّٖ مَّنشُورٖ
অর্থ: উন্মুক্ত কাগজের পাতায় (লিপিবদ্ধ)।
তাফসীর: ৩. যা খোলা কাগজে লিপিবদ্ধ যেমন অবতীর্ণ কিতাবসমূহ।
وَٱلۡبَيۡتِ ٱلۡمَعۡمُورِ
অর্থ: শপথ বায়তুল মা’মূরের(১),
তাফসীর: ৪. তিনি সেই ঘরের শপথ করলেন যাকে ফিরিশতাগণ ইবাদাতের মাধ্যমে আসমানে আবাদ করেন।
(১) বায়তুল মা’মূর বলতে সপ্তাকাশে অবস্থিত বায়তুল মা‘মূরকে বুঝানো হয়েছে, যেখানে অগণিত ফিরিশতা নিরবচ্ছিন্ন ইবাদাতে মগ্ন থাকে।
وَٱلسَّقۡفِ ٱلۡمَرۡفُوعِ
অর্থ: আর শপথ সমুন্নত ছাদ তথা আকাশের,
তাফসীর: ৫. তিনি শপথ করলেন উপরে উত্থিত আসমানের যা যমীনের ছাদ স্বরূপ।
وَٱلۡبَحۡرِ ٱلۡمَسۡجُورِ
অর্থ: এবং শপথ উত্তাল সমুদ্রের,
তাফসীর: ৬. তিনি পানিতে ভরপুর সমুদ্রের শপথ করলেন।
إِنَّ عَذَابَ رَبِّكَ لَوَٰقِعٞ
অর্থ: নিশ্চয় তোমার রবের শাস্তি অবশ্যম্ভাবী।
তাফসীর: ৭. হে রাসূল! আপনার প্রতিপালকের শাস্তি অবশ্যই কাফিরদের উপর পতিত হবে।
مَّا لَهُۥ مِن دَافِعٖ
অর্থ: তা প্রতিহত করার কেউ থাকবে না।
তাফসীর: ৮. তাকে প্রতিহতকারী কেউই নেই। যে তাদের উপর তা পতিত হওয়া থেকে প্রতিরোধ করবে।
يَوۡمَ تَمُورُ ٱلسَّمَآءُ مَوۡرٗا
অর্থ: যেদিন তীব্রভাবে আকাশ প্রকম্পিত হবে,
তাফসীর: ৯. যে দিন আসমান নড়বে এবং কিয়ামতের ইঙ্গিত হিসেবে তা কেঁপে উঠবে।
وَتَسِيرُ ٱلۡجِبَالُ سَيۡرٗا
অর্থ: আর পর্বতমালা দ্রুতগতিতে চলতে থাকবে,
তাফসীর: ১০. আর পাহাড় তার স্থান থেকে দূরে সরে যাবে।
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.