সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
وَٱلذَّٰرِيَٰتِ ذَرۡوٗا
অর্থ: শপথ সেই বায়ুর, যা প্রবলভাবে ধুলাবালি ছড়িয়ে দেয়।
তাফসীর: ১. আল্লাহ ঝড় হাওয়ার শপথ করছেন।
فَٱلۡحَٰمِلَٰتِ وِقۡرٗا
অর্থ: অতঃপর শপথ (পানির) বোঝা বহনকারী মেঘমালার,
তাফসীর: ২. আর ওই মেঘমালার যা প্রচুর পানি বর্ষায়।
فَٱلۡجَٰرِيَٰتِ يُسۡرٗا
অর্থ: অতঃপর শপথ (সমুদ্রে) স্বাচ্ছন্দ্যে চলমান নৌযানসমূহের।
তাফসীর: ৩. আর ওই নৌকার যা সমুদ্রে অতি সহজে চলমান।
فَٱلۡمُقَسِّمَٰتِ أَمۡرًا
অর্থ: অতঃপর শপথ [আল্লাহর] নির্দেশ বণ্টনকারী ফিরিশতাগণের।
তাফসীর: ৪. আর ওই সকল ফিরিশতার যাঁরা আল্লাহর নির্দেশে বান্দাদের মধ্যকার বিষয়গুলো বণ্টন করে থাকেন।
إِنَّمَا تُوعَدُونَ لَصَادِقٞ
অর্থ: তোমাদের (রবের) প্রদত্ত ওয়াদা অবশ্যই সত্য।
তাফসীর: ৫. অবশ্যই তোমাদের প্রতিপালক তোমাদের সাথে যে হিসাব ও প্রতিদানের অঙ্গীকার করেছেন তা চির সত্য।
وَإِنَّ ٱلدِّينَ لَوَٰقِعٞ
অর্থ: (কিয়ামত দিবসের) প্রতিদান অবশ্যই সংঘটিত হবে।
তাফসীর: ৬. কিয়ামত দিবসে বান্দাদের হিসাব-নিকাশ অবশ্যই সংঘটিত হবে।
وَٱلسَّمَآءِ ذَاتِ ٱلۡحُبُكِ
অর্থ: শপথ সৌন্দর্যমন্ডিত আকাশের,
তাফসীর: ৭. আল্লাহ বহু কক্ষপথ বিশিষ্ট সুন্দরতম আসমানসমূহের শপথ করছেন।
إِنَّكُمۡ لَفِي قَوۡلٖ مُّخۡتَلِفٖ
অর্থ: নিশ্চয় তোমরা মতবিরোধপূর্ণ কথায় লিপ্ত।
তাফসীর: ৮. হে মক্কাবসীরা! তোমরা অবশ্যই ভিন্ন ও বৈপরীত্যপূর্ণ কথার মধ্যে রয়েছো। কখনো বলো যে, কুরআন যাদু। আবার কখনো বলো যে, কবিতা। আবার কখনো বলো যে, মুহাম্মাদ যাদুকর। আবার কখনো বলো যে, সে কবি।
يُؤۡفَكُ عَنۡهُ مَنۡ أُفِكَ
অর্থ: যে পথভ্রষ্ট হয়েছে তাকেই তা (হিদায়াত) থেকে ফিরিয়ে নেয়া হয়েছে।
তাফসীর: ৯. কুরআন ও নবীর উপর ঈমান আনা থেকে কেবল তাকেই বারণ করা হয় যাকে আল্লাহর ইলমে বারণ করা হয়েছে। যেহেতু আল্লাহ জানেন যে, সে ঈমান আনবে না। ফলে তাকে হিদায়েতের তাওফীক প্রদান করা হবে না।
قُتِلَ ٱلۡخَرَّٰصُونَ
অর্থ: অনুমানকারীরা ধ্বংস হোক!
তাফসীর: ১০. কুরআন ও তাদের নবীর ব্যাপারে অমূলক মন্তব্য করার কারণে এ সব মিথ্যাবাদীকে অভিশাপ করা হয়েছে।
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.