সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
وَٱلنَّجۡمِ إِذَا هَوَىٰ
অর্থ: শপথ নক্ষত্রের, যখন তা অস্ত যায়।
তাফসীর: ১. মহান আল্লাহ তারকা যখন পতিত হয় তখনকার শপথ করেছেন।
مَا ضَلَّ صَاحِبُكُمۡ وَمَا غَوَىٰ
অর্থ: তোমাদের সঙ্গী (মুহাম্মাদ) পথভ্রষ্ট হয়নি এবং বিপথগামীও হয়নি।
তাফসীর: ২. মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) হেদায়েতের পথ থেকে বিচ্যুত হন নি। আর না তিনি পথভ্রষ্ট হয়েছেন। বরং তিনি সুপথগামী।
وَمَا يَنطِقُ عَنِ ٱلۡهَوَىٰٓ
অর্থ: আর সে (কখনই) মনগড়া কোন কথা বলে না।
তাফসীর: ৩. তিনি এই কুরআন দিয়ে তাঁর মনোবৃত্তির তাড়না অনুযায়ী কথা বলেন না।
إِنۡ هُوَ إِلَّا وَحۡيٞ يُوحَىٰ
অর্থ: এই আল-কুরআন ওহী ব্যতীত আর কিছুই নয়, যা তার প্রতি ওহীরূপে প্রেরণ করা হয়।
তাফসীর: ৪. এই কুরআন ওহী ব্যতীত আর কিছুই নয়। যা জিবরীল (আলাইহিস-সালাম) মারফত আল্লাহ তাঁর উপর অবতীর্ণ করেছেন।
عَلَّمَهُۥ شَدِيدُ ٱلۡقُوَىٰ
অর্থ: তাকে (আল-কুরআন) শিক্ষা দিয়েছে প্রবল শক্তিধর (১৫),
তাফসীর: ৫. তাঁকে এটি এমন এক ফিরিশতা শিক্ষা দিয়েছেন যিনি মহা শক্তিধর। তিনি হলেন জিবরীল (আলাইহস সালাম)।
(১৫) একজন ফিরিশতা। তিনি হলেন জিবরীল আলাইহিস সালাম।
ذُو مِرَّةٖ فَٱسۡتَوَىٰ
অর্থ: যিনি প্রবল শক্তি ও পূর্ণ সামর্থ্যের অধিকারী; অতঃপর সে(১৬) নিজ প্রকৃত রূপে প্রকাশিত হলো।
তাফসীর: ৬. জিবরীল (আলাইহিস সালাম) হলেন সুন্দর রূপধারী। তিনি রাসূলের সামনে আল্লাহ তাঁকে যে আকৃতিতে সৃষ্টি করেছেন সেই আকৃতিতে প্রকাশ পেলেন।
(১৬) স্বীয় আকৃতিতে রাসূলের সামনে।
وَهُوَ بِٱلۡأُفُقِ ٱلۡأَعۡلَىٰ
অর্থ: তখন সে (জিবরীল) ছিলো ঊর্ধ্ব দিগন্তে।
তাফসীর: ৭. তখন তিনি আকাশের দিগন্তে অবস্থানরত।
ثُمَّ دَنَا فَتَدَلَّىٰ
অর্থ: তারপর জিবরীল (মুহাম্মাদের) নিকটবর্তী হলো, এরপর আরো নিকবর্তী হলো।
তাফসীর: ৮. অতঃপর জিবরীল (আলাইহিস-সালাম) নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর নিকটবর্তী হলেন। এরপর আরো নিকবর্তী বাড়লেন।
فَكَانَ قَابَ قَوۡسَيۡنِ أَوۡ أَدۡنَىٰ
অর্থ: তখন তাদের মধ্যে ব্যবধান ছিল দু’ ধনুকের পরিমাণ, অথবা তারও কম।
তাফসীর: ৯. তাঁর দূরত্ব ছিল দুই ধনুক সমপরিমাণ কিংবা আরো কম।
فَأَوۡحَىٰٓ إِلَىٰ عَبۡدِهِۦ مَآ أَوۡحَىٰ
অর্থ: অতঃপর আল্লাহ তাঁর বান্দা (মুহাম্মাদ)-র প্রতি যা ওহী করার তা ওহী করলেন।
তাফসীর: ১০. তখন জিবরীল (আলাইহিস-সালাম) আল্লাহর বান্দা মুহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর প্রতি যা ওহী করার তা ওহী করলেন।
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.