সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
ٱقۡرَأۡ بِٱسۡمِ رَبِّكَ ٱلَّذِي خَلَقَ
অর্থ: হে রাসূল! পড় তোমার রবের নামে, যিনি (সব কিছু) সৃষ্টি করেছেন।
তাফসীর: ১. হে রাসূল! আপনার প্রতিপালক আপনার প্রতি যা ওহী করেন আপনি তা পাঠ করুন সেই রবের নামে শুরু করার মাধ্যমে যিনি কুল মাখলুকাত সৃষ্টি করেছেন।
خَلَقَ ٱلۡإِنسَٰنَ مِنۡ عَلَقٍ
অর্থ: তিনি সৃষ্টি করেছেন মানুষকে ‘আলাক (জমাটবদ্ধ রক্তপিণ্ড) থেকে।
তাফসীর: ২. তিনি মানুষকে রক্তপিÐ থেকে সৃষ্টি করেছেন যা একদা বীর্য ছিলো।
ٱقۡرَأۡ وَرَبُّكَ ٱلۡأَكۡرَمُ
অর্থ: পড়, আর তোমার রব মহাদয়ালু।
তাফসীর: ৩. হে রাসূল! আপনার প্রতিপালক আপনার প্রতি যা ওহী করেন আপনি তা পাঠ করুন। বস্তুতঃ আপনার প্রতিপালক মহা দানবীর; যাঁর বদান্যতার সাথে কোন বদান্যের বদান্যতার তুলনা হয় না। তিনি পর্যাপ্ত উদার ও অনুগ্রহশীল।
ٱلَّذِي عَلَّمَ بِٱلۡقَلَمِ
অর্থ: যিনি (মানুষকে) কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন।
তাফসীর: ৪. তিনি কলমের সাহায্যে অঙ্কন ও লিখা শিখিয়েছেন।
عَلَّمَ ٱلۡإِنسَٰنَ مَا لَمۡ يَعۡلَمۡ
অর্থ: তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন, যা সে জানত না।
তাফসীর: ৫. তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন যা সে জানতো না।
كَلَّآ إِنَّ ٱلۡإِنسَٰنَ لَيَطۡغَىٰٓ
অর্থ: কখনো নয়, নিশ্চয় (পাপিষ্ঠ) মানুষ (আল্লাহর) সীমালঙ্ঘন করে থাকে।(২)
তাফসীর: ৬. নিশ্চয়ই পাপিষ্ঠ মানুষ যেমন আবু জাহল আল্লাহর সীমালঙ্ঘনে সীমাহীন।
(২) যেমন আবূ জাহল।
أَن رَّءَاهُ ٱسۡتَغۡنَىٰٓ
অর্থ: কেননা সে নিজেকে স্বয়ংসম্পূর্ণ মনে করে।
তাফসীর: ৭. কারণ এই যে, সে তার সম্পদ ও মর্যাদা দেখে নিজেকে বেপরওয়া মনে করে।
إِنَّ إِلَىٰ رَبِّكَ ٱلرُّجۡعَىٰٓ
অর্থ: হে মানুষ! নিশ্চয় তোমার রবের দিকেই প্রত্যাবর্তন করতে হবে।
তাফসীর: ৮. হে মানুষ! নিশ্চয়ই তুমি নিজ প্রতিপালকের দিকে কিয়ামত দিবসে প্রত্যাবর্তিত হবে। তখন তিনি সবাইকে যার যার আমলের উপযুক্ত প্রতিদান দিবেন।
أَرَءَيۡتَ ٱلَّذِي يَنۡهَىٰ
অর্থ: তুমি কি তাকে দেখেছ, যে নিষেধ করে।(৩)
তাফসীর: ৯. তুমি কি আবু জাহলের কর্মকাÐ অপেক্ষা কোন আশ্চর্যজনক কিছু দেখেছো? যে বারণ করে।
(৩) আবূ জাহেল কা‘বায় সালাত করতে নিষেধ করতো।
عَبۡدًا إِذَا صَلَّىٰٓ
অর্থ: এক বান্দা (মুহাম্মাদ)-কে, যখন সে (কা‘বায়) সালাত আদায় করে?
তাফসীর: ১০. আমার বান্দা মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)কে নামায থেকে। সে বারণ করে যখন তিনি কাবার পাদদেশে নামায পড়তে শুরু করেন।
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.