সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
عَبَسَ وَتَوَلَّىٰٓ
অর্থ: সে (রাসূল) ভ্রূ-কুঞ্চিত করলো এবং মুখ ফিরিয়ে নিলো।
তাফসীর: ১. রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) ভ্রƒ কুঞ্চিত করলেন এবং মুখ ফিরিয়ে নিলেন।
أَن جَآءَهُ ٱلۡأَعۡمَىٰ
অর্থ: কারণ, তার কাছে অন্ধ লোকটি(১) আগমন করেছে।
তাফসীর: ২. এ জন্য যে, অন্ধ আব্দুল্লাহ ইবনু উম্মে মাকত‚ম তাঁর নিকট এমন সময় হেদায়তের পথ খুঁজতে এসেছেন যখন তিনি মুশরিকদের বড় নেতাদের হেদায়তের আশায় তাদেরকে নিয়ে ব্যস্ত ছিলেন।
(১) আব্দুল্লাহ ইবনু উম্মে মাকতূম।
وَمَا يُدۡرِيكَ لَعَلَّهُۥ يَزَّكَّىٰٓ
অর্থ: হে রাসূল! কিসে তোমাকে জানাবে যে, সে (অন্ধ লোকটি) হয়ত পরিশুদ্ধ হত।
তাফসীর: ৩. হে রাসূল! আপনি কি জানেন, এ অন্ধ লোকটিই নিজ পাপ থেকে পরিচ্ছন্ন হবে?!
أَوۡ يَذَّكَّرُ فَتَنفَعَهُ ٱلذِّكۡرَىٰٓ
অর্থ: অথবা উপদেশ গ্রহণ করত, ফলে সে উপদেশ তার উপকারে আসত।
তাফসীর: ৪. কিংবা যে সব উপদেশ শ্রবণ করবে তদ্বারা উপদেশ গ্রহণ করে উপকৃত হবে।
أَمَّا مَنِ ٱسۡتَغۡنَىٰ
অর্থ: পক্ষান্তরে যে (ঈমান না এনে) বেপরোয়া হয়েছে,
তাফসীর: ৫. পক্ষান্তরে যে ব্যক্তি তার নিকট থাকা সম্পদের কারণে আপনার আনিত ঈমান থেকে নিজেকে অমুখাপেক্ষী করেছে।
فَأَنتَ لَهُۥ تَصَدَّىٰ
অর্থ: তুমি তার প্রতি মনোযোগ দিচ্ছো।
তাফসীর: ৬. আপনি সে দিকে মুখ করে তার পানে অগ্রসর হচ্ছেন।
وَمَا عَلَيۡكَ أَلَّا يَزَّكَّىٰ
অর্থ: অথচ সে পরিশুদ্ধ না হলে তোমার ওপর কোন দায়-দায়িত্ব বর্তাবে না।
তাফসীর: ৭. সে যদি আল্লাহর নিকট তাওবা করে পরিচ্ছন্ন না হয় তাহলে আপনার কী ক্ষতিই বা হবে।
وَأَمَّا مَن جَآءَكَ يَسۡعَىٰ
অর্থ: পক্ষান্তরে, যে তোমার কাছে (কল্যাণের অনুসন্ধানে) ছুটে আসল,
তাফসীর: ৮. পক্ষান্তরে যে ব্যক্তি আপনার নিকট কল্যাণের অনুসন্ধান নিয়ে দৌড়ে আসলো।
وَهُوَ يَخۡشَىٰ
অর্থ: এমতাবস্থায় যে, সে (তার রবকে) ভয় করে,
তাফসীর: ৯. এমতাবস্থায় যে, সে নিজ প্রতিপালককে ভয় করে।
فَأَنتَ عَنۡهُ تَلَهَّىٰ
অর্থ: অথচ তুমি তার প্রতি উদাসীন হলে।(২)
তাফসীর: ১০. আপনি তাকে বাদ দিয়ে মুশরিক নেতাদেরকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে গেলেন।
(২) অর্থাৎ তুমি তাকে বাদ দিয়ে মুশরিক নেতাদেরকে নিয়ে ব্যতিব্যস্ত হয়ে পড়লে।
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.