সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
إِذَا ٱلشَّمۡسُ كُوِّرَتۡ
অর্থ: সূর্যকে যখন গুটিয়ে নেয়া হবে (১)।
তাফসীর: ১. সূর্য যখন গুটানো হবে ও তার জ্যোতি নিষ্প্রভ হবে।
(১) তার জ্যোতি নিষ্প্রভ হবে।
وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتۡ
অর্থ: আর নক্ষত্ররাজি যখন খসে পড়বে (২)।
তাফসীর: ২. যখন নক্ষত্ররাজি খসে পড়ে তা জ্যোতিহীন হবে।
(২) এবং তা জ্যোতিহীন হবে।
وَإِذَا ٱلۡجِبَالُ سُيِّرَتۡ
অর্থ: আর পর্বতগুলোকে যখন (তার অবস্থান থেকে) সরিয়ে দেয়া হবে।
তাফসীর: ৩. পর্বতসমূহকে যখন তার অবস্থান থেকে সরিয়ে দেয়া হবে।
وَإِذَا ٱلۡعِشَارُ عُطِّلَتۡ
অর্থ: আর যখন দশমাসের গর্ভবতী উষ্ট্রীগুলো উপেক্ষিত হবে।(৩)
তাফসীর: ৪. যখন তাদের সর্বাপেক্ষা উৎকৃষ্ট সম্পদ পূর্ণগর্ভা উষ্ট্রী উপেক্ষিতা হবে।
(৩) অর্থাৎ কঠিন বিপদের কারণে তাদের যত্ন নেওয়া হবে না।
وَإِذَا ٱلۡوُحُوشُ حُشِرَتۡ
অর্থ: আর যখন বন্য পশুগুলোকে (হাশরের ময়দানে মানুষের সাথে) সমবেত করা হবে।
তাফসীর: ৫. বন্য পশুগুলোকে যখন মানুষের সাথে একই মাঠে সমবেত করা হবে।
وَإِذَا ٱلۡبِحَارُ سُجِّرَتۡ
অর্থ: আর যখন সমুদ্রগুলোকে (আগুন দ্বারা) প্রজ্বলিত করা হবে।
তাফসীর: ৬. সমুদ্রগুলোকে যখন এমনভাবে প্রজ্জ্বলিত করা হবে যার ফলে সেগুলো অগ্নিতে রূপান্তরিত হবে।
وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتۡ
অর্থ: আর যখন (ভালো ও মন্দ) আত্মাগুলোকে (সমগোত্রীয়দের সাথে) মিলিয়ে দেয়া হবে।
তাফসীর: ৭. যখন ভালো-মন্দ আত্মাসমূহকে সেগুলোর ন্যায় আত্মাসমূহের সাথে মিলিয়ে দেয়া হবে।
وَإِذَا ٱلۡمَوۡءُۥدَةُ سُئِلَتۡ
অর্থ: আর যখন জীবন্ত কবরস্থ কন্যা সন্তানকে জিজ্ঞাসা করা হবে।
তাফসীর: ৮. যখন জীবন্ত প্রোথিত কণ্যা সন্তানকে আল্লাহ জিজ্ঞেস করবেন।
بِأَيِّ ذَنۢبٖ قُتِلَتۡ
অর্থ: কী অপরাধে তাকে হত্যা করা হয়েছিল?
তাফসীর: ৯. কোন্ অপরাধে হত্যাকারী তোমাকে হত্যা করেছিলো?!
وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتۡ
অর্থ: আর যখন (বান্দাদের) আমলনামাগুলো প্রকাশ করে দেয়া হবে।
তাফসীর: ১০. যখন বান্দাদের আমলনামা উম্মোচিত করা হবে। যেন প্রত্যেকে তার নিজ আমলনামা পড়তে পারে।
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.