সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
قُلۡ يَٰٓأَيُّهَا ٱلۡكَٰفِرُونَ
অর্থ: হে রাসূল! বল: ‘হে কাফিররা!
তাফসীর: ১. হে রাসূল! আপনি বলুন, হে আল্লাহতে অবিশ্বাসী সম্প্রদায়!
لَآ أَعۡبُدُ مَا تَعۡبُدُونَ
অর্থ: ‘তোমরা যার (যে সব মূর্তির) ‘ইবাদত করো আমি তার ‘ইবাদত করি না।’
তাফসীর: ২. তোমরা যে সব মূর্তির পূজা করো আমি বর্তমানে কিংবা ভবিষ্যতে তাদের পূজা করবো না।
وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ
অর্থ: ‘এবং আমি যার (যে আল্লাহর) ‘ইবাদাত করি, তোমরা তার ‘ইবাদাতকারী নও।’
তাফসীর: ৩. না তোমরা তাঁর ইবাদাতকারী যাঁর ইবাদাত এককভাবে আমি করে থাকি। যিনি হলেন এক আল্লাহ।
وَلَآ أَنَا۠ عَابِدٞ مَّا عَبَدتُّمۡ
অর্থ: ‘আর তোমরা যার ‘ইবাদাত করছো, আমি তার ‘ইবাদাতকারী নই।’
তাফসীর: ৪. না আমি সে সব মূর্তির পূজারী যেগুলোর পূজা তোমরা করো।
وَلَآ أَنتُمۡ عَٰبِدُونَ مَآ أَعۡبُدُ
অর্থ: ‘এবং আমি যার (যে আল্লাহর) ‘ইবাদাত করি, তোমরা তার ‘ইবাদাতকারী নও।’
তাফসীর: ৫. না তোমরা তাঁর ইবাদাতকারী যাঁর ইবাদাত এককভাবে আমি করে থাকি। যিনি হলেন এক আল্লাহ।
لَكُمۡ دِينُكُمۡ وَلِيَ دِينِ
অর্থ: ‘তোমাদের জন্য তোমাদের দ্বীন, আর আমার জন্য আমার দ্বীন।’(১)
তাফসীর: ৬. তোমাদের জন্য তোমাদেরই বানানো বানোয়াট ধর্ম। পক্ষান্তরে আমার জন্য আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ ঐশী ধর্ম।
(১) অর্থাৎ তোমাদের জন্য তোমাদেরই বানানো বানোয়াট ধর্ম; পক্ষান্তরে আমার জন্য আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ আসমানী ধর্ম।
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.