সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
إِنَّآ أَنزَلۡنَٰهُ فِي لَيۡلَةِ ٱلۡقَدۡرِ
অর্থ: নিশ্চয় আমি আল-কুরআন নাযিল করেছি ‘লাইলাতুল কদরে’।
তাফসীর: ১. নিশ্চয়ই আমি পূর্ণ কুরআন দুনিয়ার আসমানে অবতীর্ণ করেছি। যেমনিভাবে নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর উপর তা অবতরণের সূচনা করেছি রামাযান মাসের মহিমান্বিত রজনীতে।
وَمَآ أَدۡرَىٰكَ مَا لَيۡلَةُ ٱلۡقَدۡرِ
অর্থ: আর তোমাকে কীসে জানাবে ‘লাইলাতুল কদর’ কী?
তাফসীর: ২. হে নবী! আপনি কি জানেন, এ রজনীতে কতো কল্যাণ ও বরকত রয়েছে?!
لَيۡلَةُ ٱلۡقَدۡرِ خَيۡرٞ مِّنۡ أَلۡفِ شَهۡرٖ
অর্থ: ‘লাইলাতুল কদর’ হাজার মাস অপেক্ষা উত্তম।
তাফসীর: ৩. এ রজনী হলো একটি মহা মহিমান্বিত রজনী। তাই সেটি হাজার মাস অপেক্ষা উত্তম। তার জন্য যে ঈমান ও সাওয়াবের আশায় তা পালন করে।
تَنَزَّلُ ٱلۡمَلَٰٓئِكَةُ وَٱلرُّوحُ فِيهَا بِإِذۡنِ رَبِّهِم مِّن كُلِّ أَمۡرٖ
অর্থ: সে রাতে ফিরিশতারা ও রূহ (জিবরীল) তাদের রবের অনুমতিক্রমে (১) সকল সিদ্ধান্ত নিয়ে (জমিনে) অবতরণ করে।
তাফসীর: ৪. সে রজনীতে ফিরিশতাগণ ও জিবরীল (আলাইহিস-সালাম) আল্লাহর নির্দেশে অবতরণ করেন প্রত্যেক ওই সব বিষয় নিয়ে যার ফায়সালা আল্লাহ আগামী বৎসরের জন্য করেছেন। যাতে জীবিকা, জন্ম ও মৃত্যু ইত্যাদি থাকে।
(১) আগামী বৎসরের জন্য।
سَلَٰمٌ هِيَ حَتَّىٰ مَطۡلَعِ ٱلۡفَجۡرِ
অর্থ: শান্তিময় সেই রাত, ফজর উদয় হওয়া পর্যন্ত (অব্যাহত) থাকে।
তাফসীর: ৫. এ বরকতপূর্ণ রজনী শুরু থেকে শেষ তথা ফজর উদয় হওয়া পর্যন্ত পুরোটাই কল্যাণপূর্ণ।
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.