সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
قُلۡ أَعُوذُ بِرَبِّ ٱلۡفَلَقِ
অর্থ: হে রাসূল! বলো: ‘আমি আশ্রয় প্রার্থনা করছি প্রভাতের রবের কাছে,(১)
তাফসীর: ১. হে রাসূল! আপনি বলুন: আমি প্রভাতের প্রতিপালকের সাহায্যে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিচ্ছি ও তাঁর নিকট আশ্রয় চাচ্ছি।
(১) ফালাকের অনেক অর্থ রয়েছে, যেমন: ফাটানো, চিরে ফেলা বা ভেদ করা, প্রভাত, সৃষ্টি ইত্যাদি।
مِن شَرِّ مَا خَلَقَ
অর্থ: (আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি) তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে,
তাফসীর: ২. কষ্টদায়ক সকল সৃষ্টির অনিষ্ট থেকে।
وَمِن شَرِّ غَاسِقٍ إِذَا وَقَبَ
অর্থ: আরও (আশ্রয় চাচ্ছি) রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়,
তাফসীর: ৩. আমি আল্লাহর নিকট আশ্রয় চাচ্ছি প্রত্যেক সে সব অনিষ্ট থেকে যেগুলো রাত্রিতে প্রকাশ পায়। তথা জীব-জন্তু কিংবা চোর ইত্যাদি।
وَمِن شَرِّ ٱلنَّفَّٰثَٰتِ فِي ٱلۡعُقَدِ
অর্থ: আর গিরায় ফুঁ-দানকারী নারীদের অনিষ্ট থেকে,
তাফসীর: ৪. আমি তাঁর সাহায্যে প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিচ্ছি সে সব জাদুকর মহিলাদের থেকে যারা রাত্রিকালীন সময়ে গ্রন্থিতে ফুঁ দেয়।
وَمِن شَرِّ حَاسِدٍ إِذَا حَسَدَ
অর্থ: এবং (আশ্রয় চাচ্ছি) হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে।’
তাফসীর: ৫. আমি তাঁর নিকট হিংসুক যখন হিংসা করে তখন তার অনিষ্ট থেকে প্রতিরক্ষামূলক ব্যবস্থা গ্রহণ করছি।
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.