সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
أَرَءَيۡتَ ٱلَّذِي يُكَذِّبُ بِٱلدِّينِ
অর্থ: তুমি কি তাকে দেখেছ, যে বিচার দিবসের প্রতিদানকে অস্বীকার করে?
তাফসীর: ১. আপনি কি ওকে চিনেন যে কিয়ামত দিবসের প্রতিদানের প্রতি মিথ্যারোপ করে?!
فَذَٰلِكَ ٱلَّذِي يَدُعُّ ٱلۡيَتِيمَ
অর্থ: সে তো ওই ব্যক্তি, যে ইয়াতীমকে (গলা ধাক্কা দিয়ে) রূঢ়ভাবে তাড়িয়ে দেয়,
তাফসীর: ২. সে ওই ব্যক্তি যে এতীমের প্রয়োজন না মিটিয়ে তাকে রূঢ়ভাবে তাড়িয়ে দেয়।
وَلَا يَحُضُّ عَلَىٰ طَعَامِ ٱلۡمِسۡكِينِ
অর্থ: আর সে মিসকীনকে খাদ্যদানে উৎসাহিত করে না।
তাফসীর: ৩. না সে নিজকে বা অন্য কাউকে অভুক্তকে খাদ্য দিতে উৎসাহিত করে।
فَوَيۡلٞ لِّلۡمُصَلِّينَ
অর্থ: অতএব সেই সালাত আদায়কারীদের জন্য দুর্ভোগ,
তাফসীর: ৪. তাই তো ওই সব নামাযীর জন্য ধ্বংস ও শাস্তি।
ٱلَّذِينَ هُمۡ عَن صَلَاتِهِمۡ سَاهُونَ
অর্থ: যারা নিজেদের সালাত সম্পর্কে উদাসীন,
তাফসীর: ৫. যারা নিজেদের নামায সম্পর্কে উদাসীন। সময় পার হয়ে যাওয়া পর্যন্ত এ নিয়ে তাদের কোনরূপ চিন্তা নেই।
ٱلَّذِينَ هُمۡ يُرَآءُونَ
অর্থ: যারা লোক দেখানোর জন্য তা করে,(১)
তাফসীর: ৬. যারা নিজেদের নামায ও আমলসমূহে লৌকিকতার আচরণ দেখায়। আল্লাহর উদ্দেশ্যে আমলকে খাঁটি করে না।
(১) অর্থাৎ লোক দেখানোর জন্যে সালাত আদায় ও নেক আমলসমূহ করে, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে করে না।
وَيَمۡنَعُونَ ٱلۡمَاعُونَ
অর্থ: এবং ছোট-খাট গৃহসামগ্রী প্ৰদান করতে বিরত থাকে।
তাফসীর: ৭. অন্যদেরকে এমন সাহায্য দিতে বাধা প্রদান করে যাতে তাদের কোনরূপ ক্ষতি নেই।
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.