সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
إِنَّآ أَعۡطَيۡنَٰكَ ٱلۡكَوۡثَرَ
অর্থ: হে নবী! নিশ্চয় আমি তোমাকে (নি‘আমতে পরিপূর্ণ) কাউছার (১) দান করেছি।
তাফসীর: ১. হে রাসূল! আমি আপনাকে প্রভ‚ত কল্যাণ দান করেছি। তন্মধ্যে রয়েছে জান্নাতের হাউযে কাউসার।
(১) জান্নাতের একটি ঝর্ণা।
فَصَلِّ لِرَبِّكَ وَٱنۡحَرۡ
অর্থ: কাজেই তুমি তোমার রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানী করো।
তাফসীর: ২. সুতরাং আপনি এ নিআমতের জন্য আল্লাহর উদ্দেশ্যে এককভাবে নামায প্রতিষ্ঠা ও কুরবাণী সম্পন্ন করার মাধ্যমে শুকরিয়া আদায় করুন। মুশরিকরা যেমন নিজেদের দেবতাদের নৈকট্য লাভের জন্য যবাই করে আপনি তা করবেন না।
إِنَّ شَانِئَكَ هُوَ ٱلۡأَبۡتَرُ
অর্থ: নিশ্চয় তোমার শত্রুই প্রকৃত অর্থে নির্বংশ।(২)
তাফসীর: ৩. আপনার শত্রæই সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত এবং স্মৃতি থেকে এমনভাবে হারিয়ে যাওয়া লোক যে, তাকে স্মরণ করলে কেবল মন্দ নামেই স্মরণ করতে হয়।
(২) তোমার শত্রুরাই সব ধরনের কল্যাণ থেকে বঞ্চিত হবে এবং নির্বংশ হবে।
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.