সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
لَآ أُقۡسِمُ بِهَٰذَا ٱلۡبَلَدِ
অর্থ: আমি শপথ করছি এই (মক্কা) নগরীর।
তাফসীর: ১. আল্লাহ মক্কা মুকাররামার হারাম নগরেরর শপথ করেছেন।
وَأَنتَ حِلُّۢ بِهَٰذَا ٱلۡبَلَدِ
অর্থ: আর (হে রাসূল!) এই নগরীতে (কাফিরদের বিরুদ্ধে যুদ্ধ করা) আপনার জন্য বৈধ করা হয়েছে।(১)
তাফসীর: ২. হে রাসূল! আপনার জন্য তাতে হত্যার আসামীকে হত্যা করা এবং বন্দীর আসামীকে বন্দী করা হালাল।
(১) حِلُّۢ শব্দটি حلول থেকে হলে এর অর্থ কোনো কিছুতে অবস্থান নেয়া, থাকা ও অবতরণ করা অথবা حلال থেকে হলে এর অর্থ হালাল হওয়া।
وَوَالِدٖ وَمَا وَلَدَ
অর্থ: শপথ জনকের (মানবজাতির পিতা আদমের) এবং তাঁর সন্তানদের।
তাফসীর: ৩. আল্লাহ মানবকুলের পিতা ও তাঁর জন্মানো সন্তানদের শপথ করেছেন।
لَقَدۡ خَلَقۡنَا ٱلۡإِنسَٰنَ فِي كَبَدٍ
অর্থ: নিশ্চয়ই আমি মানুষকে দুনিয়ার নানা কষ্ট ও পরিশ্রমের মধ্যে সৃষ্টি করেছি।
তাফসীর: ৪. নিশ্চয়ই আমি মানুষকে ক্লান্তি ও শ্রান্তিতে সৃষ্টি করেছি। যার ফলে সে দুনিয়াতে কষ্ট ও কাঠিন্যে ভোগে।
أَيَحۡسَبُ أَن لَّن يَقۡدِرَ عَلَيۡهِ أَحَدٞ
অর্থ: সে কি ধারণা করছে যে, কেউ কখনো তার ওপর ক্ষমতাবান হবে না?
তাফসীর: ৫. মানুষ কি ধারণা করে যে, সে পাপ কাজ করলে তাকে পাকড়াও করার এবং এর প্রতিশোধ নেয়ার কেউ নেই। যদিও তিনি তার সৃষ্টিকারী রব হন?!
يَقُولُ أَهۡلَكۡتُ مَالٗا لُّبَدًا
অর্থ: সে বলে: ‘আমি প্রচুর ধন-সম্পদ ব্যয় করেছি।’
তাফসীর: ৬. সে বলে: আমি একের পর এক স্ত‚পীকৃত প্রচুর সম্পদ ব্যয় করেছি।
أَيَحۡسَبُ أَن لَّمۡ يَرَهُۥٓ أَحَدٌ
অর্থ: সে কি ধারণা করছে যে, কেউ তাকে দেখেনি?(২)
তাফসীর: ৭. এ ব্যয়ের উপর দাম্ভিকতা প্রদর্শনকারী কি ধারণা করে যে, আল্লাহ তাকে দেখেন না?! তিনি তাকে তার উপার্জনের উৎস সম্পর্কে জিজ্ঞাসা করবেন না? আর তার ব্যয়ের খাত সম্পর্কে প্রশ্ন করবেন না?
(২) আল্লাহ তাকে তার উপার্জনের উৎস ও ব্যয়ের খাত সম্পর্কে জিজ্ঞাসা করবেন।
أَلَمۡ نَجۡعَل لَّهُۥ عَيۡنَيۡنِ
অর্থ: আমি কি তার জন্য দু’টি চোখ (দেখার জন্য) বানাইনি?
তাফসীর: ৮. আমি কি তাকে দু’টি চক্ষু দেইনি যা দিয়ে সে দেখে?!
وَلِسَانٗا وَشَفَتَيۡنِ
অর্থ: আর একটি জিহবা ও দু’টি ঠোঁট (দেইনি)?
তাফসীর: ৯. একটি জিহŸা ও ওষ্ঠদ্বয় দেইনি যা দিয়ে সে কথা বলে?!
وَهَدَيۡنَٰهُ ٱلنَّجۡدَيۡنِ
অর্থ: আর আমি কি তাকে (কল্যাণ ও অকল্যাণের) দু’টি পথ প্রদর্শন করিনি?
তাফসীর: ১০. আমি কি তাকে কল্যাণ ও অকল্যাণের পথ বাতলে দেইনি?!
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.