সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
سَبِّحِ ٱسۡمَ رَبِّكَ ٱلۡأَعۡلَى
অর্থ: হে রাসূল! তুমি তোমার সুমহান রবের নামের তাসবীহ পাঠ করো,
তাফসীর: ১. আপনি সে প্রতিপালকের পবিত্রতা বর্ণনা করুন যখন আপনি তাঁর নাম নিয়ে তাঁকে স্মরণ করেন ও সম্মান প্রদর্শন করেন। যিনি তাঁর সৃষ্টির উপর সমুন্নত রয়েছেন।
ٱلَّذِي خَلَقَ فَسَوَّىٰ
অর্থ: যিনি (সুসামঞ্জস্য করে) সৃষ্টি করেন, অতঃপর (তার অবয়বকে) সুঠাম করেন।
তাফসীর: ২. যিনি মানুষকে সুসামঞ্জস্য করে সৃষ্টি করেছেন এবং তার অবয়বকে সুবিন্যস্ত করেছেন।
وَٱلَّذِي قَدَّرَ فَهَدَىٰ
অর্থ: আর যিনি (১) নির্ধারণ করেন, অতঃপর (তাদেরকে মানানসই) পথনির্দেশ দেন।
তাফসীর: ৩. যিনি সৃষ্টির প্রকার, ধরন ও গুণাগুণ নির্ধারণ করেছেন এবং প্রত্যেক সৃষ্টিকে তার সাথে মানানসই পথ দেখিয়েছেন।
(১) সৃষ্টির প্রকার, ধরন ও গুণাগুণ।
وَٱلَّذِيٓ أَخۡرَجَ ٱلۡمَرۡعَىٰ
অর্থ: আর যিনি (জমিন থেকে) ঘাস ও তৃণ-লতা উৎপন্ন করেন।
তাফসীর: ৪. যিনি যমীন থেকে তোমাদের পশুশ্রেণীর তৃণলতা উৎপন্ন করেছেন।
فَجَعَلَهُۥ غُثَآءً أَحۡوَىٰ
অর্থ: অতঃপর তা কালো শুষ্ক খড়-কুটায় পরিণত করেন।
তাফসীর: ৫. অতঃপর সেটিকে সবুজ ও সজীব থাকার পর কালো ধরনের শুস্ক খড়কুটোয় রূপান্তর করেছেন।
سَنُقۡرِئُكَ فَلَا تَنسَىٰٓ
অর্থ: হে রাসূল! আমি অচিরেই তোমাকে (আল-কুরআন) পড়িয়ে দিবো, অতঃপর তুমি তা ভুলবে না।
তাফসীর: ৬. হে রাসূল! অচিরেই আমি আপনাকে কুরআন পাঠ করাবো। আমি সেটিকে আপনার অন্তরে বদ্ধমূল করে দেবো। ফলে আপনি তা কখনো ভুলবেন না। অতএব, আপনি ভুলে যাওয়ার আশঙ্কায় পূর্বের ন্যায় জিব্রীলের সাথে আওড়ানোর কাজে তাড়াহুড়া করবেন না।
إِلَّا مَا شَآءَ ٱللَّهُۚ إِنَّهُۥ يَعۡلَمُ ٱلۡجَهۡرَ وَمَا يَخۡفَىٰ
অর্থ: তবে আল্লাহ যা চান তা ছাড়া। নিশ্চয় তিনি জানেন, যা প্রকাশ্য এবং যা গোপনীয়।
তাফসীর: ৭. তবে আল্লাহ কোনরূপ হেকমত সাপেক্ষে আপনার পক্ষ থেকে যা ভুলিয়ে দিতে চান তা ভিন্ন ব্যাপার। তিনি প্রকাশ্য-অপ্রকাশ্য সবই জানেন। তাঁর নিকট কোন কিছুই গোপন থাকে না।
وَنُيَسِّرُكَ لِلۡيُسۡرَىٰ
অর্থ: আর আমি তোমার জন্য সহজ (দ্বীন ও নেক আমলের) পথ সুগম করে দেব।
তাফসীর: ৮. আমি আপনার জন্য জান্নাতে প্রবিষ্ট হওয়ার মতো আল্লাহর সন্তুষ্টিমূলক আমলকে সহজ করে দিবো।
فَذَكِّرۡ إِن نَّفَعَتِ ٱلذِّكۡرَىٰ
অর্থ: হে রাসূল! তুমি (আল-কুরআন দ্বারা মানুষকে) উপদেশ দাও, যদি উপদেশ ফলপ্রসু হয়।
তাফসীর: ৯. অতএব, আপনি মানুষকে আমার পক্ষ থেকে আপনার প্রতি অবতীর্ণ কুরআন দ্বারা উপদেশ দিন। আপনি তাদেরকে উপদেশ দিয়ে যান যতক্ষণ তা শ্রবণ করা হয়।
سَيَذَّكَّرُ مَن يَخۡشَىٰ
অর্থ: অচিরেই সে-ই উপদেশ গ্রহণ করে, যে (আল্লাহকে) ভয় করে।
তাফসীর: ১০. অচিরেই সে ব্যক্তি আপনার উপদেশ দ্বারা উপকৃত হবে যে আল্লাহকে ভয় করে। কেননা, সে ব্যক্তিই কেবল উপদেশ দ্বারা উপকৃত হয়ে থাকে।
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.