সিরাতুল মুস্তাকিম অ্যাপ ডাউনলোড করুনGoogle Play
لَآ أُقۡسِمُ بِيَوۡمِ ٱلۡقِيَٰمَةِ
অর্থ: আমি (আল্লাহ) শপথ করছি কিয়ামতের দিনের!
তাফসীর: ১. আল্লাহ কিয়ামত দিবসের শপথ করলেন যে দিন মানুষ জগতসমূহের প্রতিপালকের উদ্দেশ্যে দÐায়মান হবে।
وَلَآ أُقۡسِمُ بِٱلنَّفۡسِ ٱللَّوَّامَةِ
অর্থ: আমি আরো শপথ করছি ভর্ৎসনাকারী আত্মার!
তাফসীর: ২. তিনি ওই ভালো আত্মার নামে শপথ করলেন যে সৎ কাজে ক্রুটি ও পাপ কাজের জন্য নিজেকে দোষারোপ করে। তিনি এতদুভয়ের নামে শপথ করলেন এই বলে যে, অবশ্যই তিনি মানুষকে হিসাব ও প্রতিদানের উদ্দেশ্যে পুনরুত্থিত করবেন।
أَيَحۡسَبُ ٱلۡإِنسَٰنُ أَلَّن نَّجۡمَعَ عِظَامَهُۥ
অর্থ: মানুষ কি মনে করে যে, আমরা কখনোই তার (মৃত্যুর পর ছড়িয়ে-ছিটিয়ে থাকা) হাড়গুলো একত্র করতে পারব না?
তাফসীর: ৩. মানুষ কি ধারণা করেছে যে, তার মৃত্যুর পর পুনরুত্থানের উদ্দেশ্যে আমি তাদের হাড্ডিগুলোকে সমবেত করতে অক্ষম?!
بَلَىٰ قَٰدِرِينَ عَلَىٰٓ أَن نُّسَوِّيَ بَنَانَهُۥ
অর্থ: হ্যাঁ, অবশ্যই আমি তার আঙুলের ডগাগুলোও পূর্বের ন্যায় সুগঠিত করতে সক্ষম।
তাফসীর: ৪. হ্যাঁ, অবশ্যই আমি তার অঙ্গুলিগুলোর মাথাসহ পূর্বের ন্যায় সেগুলো পরিপূর্ণভাবে জড়ো করতে সক্ষম।
بَلۡ يُرِيدُ ٱلۡإِنسَٰنُ لِيَفۡجُرَ أَمَامَهُۥ
অর্থ: বরং (পুনরুত্থানকে অবিশ্বাস করার মাধ্যমে) মানুষ চায় ভবিষ্যতেও পাপাচার করতে।
তাফসীর: ৫. বরং মানুষ পুনরুত্থানকে অবিশ্বাস করার মাধ্যমে এটি চায় যে, সে কোনরূপ প্রতিবন্ধকতা ব্যতিরেকে ভবিষ্যতে পাপমুখী থাকতে।
يَسۡـَٔلُ أَيَّانَ يَوۡمُ ٱلۡقِيَٰمَةِ
অর্থ: সে প্রশ্ন করে, ‘কখন কিয়ামতের দিন আসবে?’
তাফসীর: ৬. সে অসম্ভব ভেবে কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করে যে, কখন তা সংঘটিত হবে?
فَإِذَا بَرِقَ ٱلۡبَصَرُ
অর্থ: যখন চক্ষু হতচকিত হবে।
তাফসীর: ৭. অতঃপর চক্ষু যখন এ যাবৎ যে বিষয়ের প্রতি মিথ্যারোপ করতো তা প্রত্যক্ষ করবে তখন সে হয়রান ও হতচকিত হয়ে যাবে।
وَخَسَفَ ٱلۡقَمَرُ
অর্থ: আর চাঁদ জ্যোতিহীন হয়ে যাবে,
তাফসীর: ৮. আর চন্দ্রের জ্যোতি দূরীভূত হবে।
وَجُمِعَ ٱلشَّمۡسُ وَٱلۡقَمَرُ
অর্থ: আর সূর্য ও চাঁদকে একত্র করা হবে।
তাফসীর: ৯. উপরন্তু চন্দ্র ও সূর্যের অবয়বকে জড়ো করা হবে।
يَقُولُ ٱلۡإِنسَٰنُ يَوۡمَئِذٍ أَيۡنَ ٱلۡمَفَرُّ
অর্থ: সেদিন মানুষ বলবে: ‘পালাবার স্থান কোথায়?’
তাফসীর: ১০. সে দিন পাপিষ্ঠ বলবে: পলায়ন করার স্থান কোথায়?!
অনুবাদ: রুওয়াদ অনুবাদ সেন্টার। তাফসীর: তাফসীর সেন্টার ফর কুরআনিক স্টাডিজ। উৎস QuranEnc.